আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৬১
অধ্যায়ঃ নামাজ
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৬১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি রুকু ও সিজদায় তার পিঠ সোজা করবে না, আল্লাহ তার প্রতি (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না।
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
761 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا ينظر الله إِلَى عبد لَا يُقيم صلبه بَين رُكُوعه وَسُجُوده
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
হাদীসের ব্যাখ্যা:
মুসল্লীর সালাতের প্রতি আল্লাহর দৃষ্টি না দেওয়ার অর্থ হচ্ছে এই যে, এ ধরনের সালাত তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। নতুবা আসমান-যমীনে এখন কোন বস্তু নেই যা তার দৃষ্টি সীমার অগোচরে রয়েছে। উপরিউক্ত হাদীসটিতে রাসূলুল্লাহ ﷺ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন: যে ব্যক্তি যথা নিয়মে রুকূ ও সিজদা আদায় করে না তার সালাত গ্রহণ করা হবে না- এটাই হচ্ছে হাদীসের মূল দিক নির্দেশনা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)