আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫১৯
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫১৯. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ নারী সমাজ গুপ্ত।কাজেই সে যখন বের হয়, তখন শয়তান তার প্রতি উকি মারে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান-সহীহ-গরীব। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এই হাদীসখানা বর্ণনা করেন। তবে তাঁরা আরো বলেনঃ "আল্লাহর দৃষ্টিতে মহিলাদের জন্য অধিক নৈকট্য লাভের স্থান হল তাদের ঘরের নির্জন প্রকোষ্ঠ।)

كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
519 - وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمَرْأَة عَورَة فَإِذا خرجت استشرفها الشَّيْطَان
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا بِلَفْظِهِ وَزَاد وَأقرب مَا تكون من وَجه رَبهَا وَهِي فِي قَعْر بَيتهَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا بِلَفْظِهِ وَزَاد وَأقرب مَا تكون من وَجه رَبهَا وَهِي فِي قَعْر بَيتهَا
হাদীসের ব্যাখ্যা:
আরবী ভাষায় عورة ঐ জিনিস অথবা দেহের ঐ অংশকে বলা হয়, যাকে গোপন রাখা বা পর্দায় রাখা জরুরী এবং যাকে খুলে রাখা দূষণীয় মনে করা হয়। এ হাদীসে বলা হয়েছেঃ المرأة عورة অর্থাৎ, নারী জাতির বৈশিষ্ট্য এটাই যে, তাদের পর্দায় থাকা চাই। আরো বলা হয়েছে যে, যখন কোন মহিলা বাইরে বের হয়, তখন শয়তান তার দিকে উঁকিঝুঁকি মারতে থাকে। হুযুর (ﷺ)-এর এ বাণীর উদ্দেশ্য ও দাবী এই যে, যতদূর সম্ভব মহিলাদের বাইরে বের না হওয়াই উচিত, যাতে শয়তান ও তার অনুচরদের শয়তানী ও দুষ্টামী করার সুযোগই না মিলে। আর যদি প্রয়োজনে বাইরে যেতেই হয়, তাহলে এমনভাবে পর্দার সাথে বের হবে যে, রূপ-সৌন্দর্য ও সাজ-সজ্জার প্রকাশ না ঘটে। কুরআন মজীদের আয়াতঃ وَقَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاہِلِیَّۃِ الۡاُوۡلٰی এতেও এ নির্দেশই দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে। এ প্রসঙ্গে বুখারী শরীফের এক হাদীসে হুযুর (ﷺ)-এর সুস্পষ্ট বাণী রয়েছে: قد أذن الله لكن أن تخرجن لحوائجكن অর্থাৎ, প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)