আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৩৭৬
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৭৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কবর থেকে মুআযযিনগণ আযান দিতে দিতে উঠবে এবং তালবীয়া পাঠকারীগণ (হাজীগণ) তালবীয়া পাঠ করতে করতে কবর থেকে বেরিয়ে আসবে।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
376 - وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن المؤذنين والملبين يخرجُون من قُبُورهم يُؤذن الْمُؤَذّن ويلبي الملبي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
হাদীসের ব্যাখ্যা:
আযান এবং মু'আযযিনের যে অসাধারণ সাওয়াব এই হাদীসে বর্ণিত হয়েছে। তার রহস্য হচ্ছে এই যে, আযান ঈমান ও ইসলামের প্রতীক এবং দীনের প্রভাবময়ী বিশিষ্ট অর্থবোধক দাওয়াত। মু'আযযিন এই আহবানকারী। মনে করা যেতে পারে, সে আল্লাহ্ নির্বাচিত আহবায়ক। আফসোস! আজ আমরা মুসলিম জনগোষ্ঠি আযানের এই গূঢ় রহস্য ভুলে গেছি এবং আযান দেওয়া একটি তুচ্ছ পেশায় পরিণত হয়েছে। আল্লাহ তা'আলা আমাদেরকে এই ভয়াবহ সামাজিক পাপ থেকে রক্ষা করুন এবং তাওবা ও সংশোধনের তাওফীক দিন।
১. টিকা: তালবিয়া হচ্ছে হজ্জ ও উমরাকারীর বিশেষ দু'আ আর তা হচ্ছে- لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ
১. টিকা: তালবিয়া হচ্ছে হজ্জ ও উমরাকারীর বিশেষ দু'আ আর তা হচ্ছে- لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)