আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৫২
আন্তর্জাতিক নং: ২৫৩৮-৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
৫৩. নবী (ﷺ) এর বাণীঃ একশ’ বছরের মাথায় বর্তমান কোন ব্যক্তি ভূপৃষ্ঠে জীবিত থাকবে না
৬২৫২। ইয়াহয়া ইবনে হাবীব ও মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি তাঁর ইন্‌তিকালের একমাস পূর্বে বা অনুরূপ সময়ে বলেছেন যে, যেসব প্রাণীধারী আজ জীবিত আছে, তাদের উপর একশ বছর অতিবাহিত হতেই তারাও সেদিন জীবিত থাকবে না। ‘সিকায়া’ গ্রন্থাকার আব্দুর রহমান (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত। আব্দুর-রহমান (রাহঃ) ″আয়ু হ্রাস″ পাওয়া দ্বারা এর ব্যাখ্যা করেছেন।
كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم
باب قَوْلِهِ صلى الله عليه وسلم " لاَ تَأْتِي مِائَةُ سَنَةٍ وَعَلَى الأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْ
حَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، كِلاَهُمَا عَنِ الْمُعْتَمِرِ، قَالَ ابْنُ حَبِيبٍ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ذَلِكَ قَبْلَ مَوْتِهِ بِشَهْرٍ أَوْ نَحْوِ ذَلِكَ " مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ الْيَوْمَ تَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ وَهْىَ حَيَّةٌ يَوْمَئِذٍ " .

وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ، صَاحِبِ السِّقَايَةِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ ذَلِكَ وَفَسَّرَهَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ نَقْصُ الْعُمُرِ .

হাদীসের ব্যাখ্যা:

কুরআন এবং হাদীস শরীফ থেকে অবগত হওয়া যায় যে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে অনেক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করত। তিনি সকল প্রশ্নকারীকে যে জবাব দিতেন তা আলোচ্য হাদীসে উল্লিখিত হয়েছে কিয়ামতের নির্ধারিত সময় সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ্ তা'আলারই রয়েছে। অর্থাৎ একমাত্র তিনি জানেন কোন সালের কোন মাসের কোন তারিখ তা সংঘঠিত হবে। এ জ্ঞান তিনি অন্য কাউকেও দেননি। এ প্রশ্নের জবাব ছাড়াও রাসূলুল্লাহ (ﷺ) আরও একটা বিষয় বর্ণনা করেছেন যে, তখন যত লোক দুনিয়াতে ছিল একশত বছরের মধ্যে তাদের সকলের মৃত্যু হবে। তিনি একথা বলতে চেয়েছেন যে, কিয়ামতের জ্ঞান তাঁর নেই কিন্তু আল্লাহ তা'আলা তাঁকে একথা অবহিত করেছেন যে, মানুষের এ নসল এবং যুগ একশত বছরের মধ্যে অবসান হবে। এবং তখন যারা জীবিত তারা একশত বছরের মধ্যে মৃত্যুবরণ করবে। অর্থাৎ তাঁদের কিয়ামত একশত বছরের মধ্যেই শুরু হবে।

বিঃ দ্রঃ কিয়ামত কখন সংঘটিত হবে সে জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। কিয়ামত দূরবর্তী না সন্নিকটবর্তী এ নিয়ে মাথা ঘামান উচিত নয়। প্রত্যেক ব্যক্তির একথা চিন্তা করা উচিত যে, সে কিয়ামতের জন্য কি পাথেয় সঞ্চয় করেছে। কারণ জীবন-মৃত্যুর সীমান্ত অতিক্রম করার সাথে সাথে মানুষ কিয়ামতের প্রথম মনযিলে পদার্পণ করে। বারযাখের জীবন কিয়ামতের আখেরী মনযিলের সাথে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)