আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৭৯
আন্তর্জাতিক নং: ২২৪৯-২
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
৩. ’আব্দ’ ’আমাত’ (দাস-দাসী) এবং ’মাওলা’, ’সায়্যিদ’ (মনিব ও নেতা) শব্দসমূহ ব্যবহারের বিধান
৫৬৭৯। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ অবশ্যই ’আমার দাস’ বলবে না। কেননা তোমাদের প্রত্যেকেই আল্লাহর দাস ও বান্দা। তবে সে বলবে আমার সেবক’। আর আব্দ তার মনিবকে আমার ‘রব’ বলবে না বরং বলবে আমার সায়্যিদ (মনিব ও নেতা)।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب حُكْمِ إِطْلاَقِ لَفْظَةِ الْعَبْدِ وَالأَمَةِ وَالْمَوْلَى وَالسَّيِّدِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي، هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي . فَكُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ فَتَاىَ . وَلاَ يَقُلِ الْعَبْدُ رَبِّي . وَلَكِنْ لِيَقُلْ سَيِّدِي " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)