আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৭৮
আন্তর্জাতিক নং: ২২৪৯-১
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
৩. ’আব্দ’ ’আমাত’ (দাস-দাসী) এবং ’মাওলা’, ’সায়্যিদ’ (মনিব ও নেতা) শব্দসমূহ ব্যবহারের বিধান
৫৬৭৮। ইয়াহয়া ইবনে আইয়ুব, কুতায়বা ও ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউعَبْدِي (আমার বান্দা, দাস)أَمَتِي (আমার বাঁদী, দাসী) বলবে না। কেননা তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা (দাস) এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাঁদী (দাসী)। বরং বলবে, غُلاَمِي -جَارِيَتِي -فَتَاىَ -فَتَاتِي (অর্থাৎ আমার বালক-কিশোর, আমার বালিকা-কিশোরী, আমার সেবক, আমার সেবিকা)।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب حُكْمِ إِطْلاَقِ لَفْظَةِ الْعَبْدِ وَالأَمَةِ وَالْمَوْلَى وَالسَّيِّدِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي . كُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ غُلاَمِي وَجَارِيَتِي وَفَتَاىَ وَفَتَاتِي " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)