আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৬৮
আন্তর্জাতিক নং: ২২৪৬-২
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
১. সময় ও কালকে গালি দেওয়া নিষিদ্ধ
৫৬৬৮। ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহীয়ান গরীয়ান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, রাত ও দিন আমিই বিবর্তিত করে থাকি।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب النَّهْىِ عَنْ سَبِّ الدَّهْرِ،
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي، هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)