আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৬৭
আন্তর্জাতিক নং: ২২৪৬-১
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
১. সময় ও কালকে গালি দেওয়া নিষিদ্ধ
৫৬৬৭। আবু তাহির (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছি, মহীয়ান গরীয়ান আল্লাহ বলেনঃ আদম সন্তান সময় ও কালকে গাল-মন্দ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত ও দিন (-এর বিবর্তন সাধিত হয়)।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب النَّهْىِ عَنْ سَبِّ الدَّهْرِ،
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)