আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৪- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
হাদীস নং: ৪৭৭১
আন্তর্জাতিক নং: ১৯০৫-২
- ইসলামী রাষ্ট্রনীতির অধ্যায়
৪৩. লোক দেখানো এবং খ্যাতির উদ্দেশ্যে যে যুদ্ধ করে সে জাহান্নামের যোগ্য হয়
৪৭৭১। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... সুলাইমান ইবনে ইয়াসার (রাহঃ) থেকে হাদীসখানা বর্ণনা করেছেন। তিনি তাঁর বর্ণনায় “তাফাররাকা” এর স্থলে “তাফাররাজা” এবং “নাতিলু আহলিশ শাম” এর স্থলে “নাতিল আশ শামী” বলে উল্লেখ করেছেন। অবশিষ্ট হাদীস খালিদ ইবনে হারিস (রাহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الإمارة
باب مَنَ قَاتَلَ لِلرِّيَاءِ وَالسُّمْعَةِ اسْتَحَقَّ النَّارَ
وَحَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا الْحَجَّاجُ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ تَفَرَّجَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ الشَّامِ وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ خَالِدِ بْنِ الْحَارِثِ .
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত বরণ করা, আল্লাহর দীনের ইলম হাসিল করা ও তা মানুষকে শিক্ষা দান করা এবং আল্লাহর দেয়া সম্পদ মুক্তহস্তে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া মহান ইবাদত। এ গুরুত্বপূর্ণ কুরবানীর প্রতিদানও মহান। আল্লাহ কিয়ামতের দিন শহীদ, আলিম এবং দাতাকে খুব সম্মানিত করবেন। তিনি তাদেরকে জান্নাতের বুলন্দ মাকাম দান করবেন। কিন্তু দুনিয়ার যিন্দেগীতে উল্লিখিত তিনটি গুরুত্বপূর্ণ আমলের জন্য বিরাট কুরবানী দান করা সত্ত্বেও কোন কোন লোক কিয়ামতের দিন দোযখে নিক্ষিপ্ত হবে। নেক কাজ করার পেছনে দুনিয়ার যশ ও সুখ্যাতির মোহ থাকার কারণে তারা কোন সওয়াব লাভ করা তো দূরের কথা, আল্লাহর ক্রোধ ও আযাব ভোগ করবে। বস্তুত রিয়া মানুষের মহান ইবাদতকে ধ্বংসে ও বরবাদ করে দেয়।
আল্লাহ রিয়াকারীদের প্রতি এতবেশি নারায ও রাগান্বিত যে, তিনি কিয়ামতের দিন কাফির, ফাজির, মুশরিক, চোর, বদমায়েশ, ব্যভিচারী প্রভৃতি মারাত্মক অপরাধীদের বিচার করার পূর্বে রিয়াকারীদের বিচার করবেন। আল্লাহ আমাদেরকে রিয়া থেকে রক্ষা করুন। আমীন-সুম্মা আমীন।
আল্লাহ রিয়াকারীদের প্রতি এতবেশি নারায ও রাগান্বিত যে, তিনি কিয়ামতের দিন কাফির, ফাজির, মুশরিক, চোর, বদমায়েশ, ব্যভিচারী প্রভৃতি মারাত্মক অপরাধীদের বিচার করার পূর্বে রিয়াকারীদের বিচার করবেন। আল্লাহ আমাদেরকে রিয়া থেকে রক্ষা করুন। আমীন-সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: