আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২২- ক্রয়-বিক্রয়ের আহকাম

হাদীস নং: ৩৮১৫
আন্তর্জাতিক নং: ১৫৫০-৩
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৯. স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮১৫। ইবনে আবু উমর, আবু বকর ইবনে আবি শাঈবা, ইসহাক ইবনে ইবরাহীম, মুহাম্মাদ ইবনে রুমহ ও আলী ইবনে হুজর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكٍ، عَنْ شُعْبَةَ، كُلُّهُمْ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . نَحْوَ حَدِيثِهِمْ .

হাদীসের ব্যাখ্যা:

আমর ইবনে দীনারের এই বর্ণনায় জানা গেল যে, সাহাবা ও তাবিঈদের কালে কোন কোন লোকের ধারণা ছিল নিজের জমি জমাবন্দী দেওয়া সঠিক নয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা)-এর প্রসিদ্ধ শিষ্য সান্নিধ্য প্রাপ্ত তাউস (তাবিঈ) (র) হযরত ইবনে আব্বাস (রা)-এর ব্যাখ্যা উদ্ধৃত করেন যে, রাসূলুল্লাহ ﷺ এটা অবৈধ সাব্যস্ত করেননি, বরং চারিত্রিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে বলেন, কোন ভাইকে নির্ধারিত টাকায় জমি দেওয়ার চাইতে কোন বিনিময় ছাড়া কৃষি কাজের জন্য জমি দেওয়া উত্তম। তাউস হযরত ইবনে আব্বাসের এই ব্যাখ্যা ফতওয়ার আলোকে নিজের জমি জমাবন্দী দিতেন। আর সেই কৃষকদের কৃষি খরচানী ইত্যাদি বাবত অতিরিক্ত সাহায্য করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)