আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৮১৪
আন্তর্জাতিক নং: ১৫৫০-২
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৯. স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮১৪। ইবনে আবু উমর (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি মুখাবারা করতেন। আমর বলেন, আমি তাঁকে বললাম, হে আবু আব্দুর রহমান! আপনি যদি এই মুখাবারা করা ছেড়ে দিতেন (তবে তা উত্তম হত)। কেননা লোকেরা ধারণা করে থাকে যে, নবী (ﷺ) মুখাবারা করতে বারণ করেছেন। তিনি বলেন, হে আমর! তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী অর্থাৎ ইবনে আব্বাস (রাযিঃ), তিনি আমাকে বলেছেন যে, নবী (ﷺ) এ ব্যাপারে নিষেধ করেননি। তিনি শুধু বলেছেন, তোমাদের কোন ভাইকে জমি চাষাবাদ করতে অনুদান রূপে দেয়া নির্দিষ্ট পরিমাণ ফসলের চুক্তিতে দেওয়া অপেক্ষা উত্তম।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، وَابْنُ، طَاوُسٍ عَنْ طَاوُسٍ، أَنَّهُ كَانَ يُخَابِرُ قَالَ عَمْرٌو فَقُلْتُ لَهُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوْ تَرَكْتَ هَذِهِ الْمُخَابَرَةَ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُخَابَرَةِ . فَقَالَ أَىْ عَمْرُو أَخْبَرَنِي أَعْلَمُهُمْ بِذَلِكَ يَعْنِي ابْنَ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ عَنْهَا إِنَّمَا قَالَ " يَمْنَحُ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا " .
হাদীসের ব্যাখ্যা:
আমর ইবনে দীনারের এই বর্ণনায় জানা গেল যে, সাহাবা ও তাবিঈদের কালে কোন কোন লোকের ধারণা ছিল নিজের জমি জমাবন্দী দেওয়া সঠিক নয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা)-এর প্রসিদ্ধ শিষ্য সান্নিধ্য প্রাপ্ত তাউস (তাবিঈ) (র) হযরত ইবনে আব্বাস (রা)-এর ব্যাখ্যা উদ্ধৃত করেন যে, রাসূলুল্লাহ ﷺ এটা অবৈধ সাব্যস্ত করেননি, বরং চারিত্রিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে বলেন, কোন ভাইকে নির্ধারিত টাকায় জমি দেওয়ার চাইতে কোন বিনিময় ছাড়া কৃষি কাজের জন্য জমি দেওয়া উত্তম। তাউস হযরত ইবনে আব্বাসের এই ব্যাখ্যা ফতওয়ার আলোকে নিজের জমি জমাবন্দী দিতেন। আর সেই কৃষকদের কৃষি খরচানী ইত্যাদি বাবত অতিরিক্ত সাহায্য করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: