আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৯৫
আন্তর্জাতিক নং: ১৪৮৮-৫
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৮. স্বামীর মৃত্যুকালীন ইদ্দতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা হারাম
৩৫৯৫। আবু বকর ইবনে শায়বা ও আমরুন নাকিদ (রাহঃ) ......... হুমায়দ ইবনে নাফি (রাহঃ) থেকে বর্ণিত। তিনি যায়নাব বিনতে আবু সালামাকে উম্মে সালামা ও উম্মে হাবীবা (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা শুনেছেন। তারা উল্লেখ করেন যে, জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। তিনি তার (রাসূলুল্লাহ (ﷺ) এর) কাছে উত্থাপন করলেন যে, আমরা মেয়ের স্বামী মারা গিয়েছে। (তার শোক পালন করতে গিয়ে) তার চোখে অসুখ হয়েছে। সে এখন তার চোখে সুরমা ব্যবহার করতে চায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (জহিলী যুগে স্বামীর মৃত্যুতে) তোমাদের কেউ এক বছরের মাথায় উটের বিষ্টা নিক্ষেপ করত। আর এখন তো মাত্র চার মাস দশ দিন।
كتاب الطلاق
باب وُجُوبِ الإِحْدَادِ فِي عِدَّةِ الْوَفَاةِ وَتَحْرِيمِهِ فِي غَيْرِ ذَلِكَ إِلاَّ ثَلاَثَةَ أَيَّامٍ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، أَنَّهُ سَمِعَ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، تُحَدِّثُ عَنْ أُمِّ سَلَمَةَ، وَأُمِّ حَبِيبَةَ تَذْكُرَانِ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَتْ لَهُ أَنَّ بِنْتًا لَهَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا فَاشْتَكَتْ عَيْنُهَا فَهْىَ تُرِيدُ أَنْ تَكْحُلَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَرْمِي بِالْبَعَرَةِ عِنْدَ رَأْسِ الْحَوْلِ وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)