আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৯৪
আন্তর্জাতিক নং: ১৪৮৮-৪
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৮. স্বামীর মৃত্যুকালীন ইদ্দতে বিধবা স্ত্রীর শোক পালন করা ওয়াজিব এবং অন্যান্যদের মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা হারাম
৩৫৯৪। উবাইদুল্লাহ ইবনে মু’আয নিজ পিতা থেকে ......... হুমায়দ ইবনে নাফি (রাহঃ) থেকে উভয় হাদীস বর্ণিত। তিনি চোখে সুরমা ব্যবহার সংক্রান্ত উম্মে সালামা (রাযিঃ) বর্ণিত হাদীস এবং নবী (ﷺ) এর সহধর্মিনীগণের মধ্যে থেকে কোন একজনের বর্ণিত হাদীস উল্লেখ করেছেন। তবে তিনি তার বর্ণনায় “মুহাম্মাদ ইবনে জা’ফারের বর্ণনার তার নাম ″যায়নাব″ বলে উল্লেখ করেননি।
كتاب الطلاق
باب وُجُوبِ الإِحْدَادِ فِي عِدَّةِ الْوَفَاةِ وَتَحْرِيمِهِ فِي غَيْرِ ذَلِكَ إِلاَّ ثَلاَثَةَ أَيَّامٍ
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، بِالْحَدِيثَيْنِ جَمِيعًا حَدِيثِ أُمِّ سَلَمَةَ فِي الْكُحْلِ وَحَدِيثِ أُمِّ سَلَمَةَ وَأُخْرَى مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ أَنَّهُ لَمْ تُسَمِّهَا زَيْنَبُ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)