আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৮৯
আন্তর্জাতিক নং: ১৪৮৫-১
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৭. বিধবা ও অন্যান্য তালাকপ্রাপ্তা মহিলার সন্তান প্রসবের সাথে সাথে ইদ্দতপূর্ণ হওয়া
৩৫৮৯। মুহাম্মাদ ইবনুল মুসান্না আনাযী (রাহঃ) ......... সুলাইমান ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত যে, আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাযিঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ) আবু হুরায়রা (রাযিঃ) এর কাছে সমবেত হলেন। তারা এমন একজন মহিলার কথা আলোচনা করছিলেন যিনি তাঁর স্বামীর ইন্‌তিকালের কয়েক দিন পরেই সন্তান প্রসব করেছেন। তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, তার ইদ্দত হবে দুটির মধ্যে দীর্ঘতরটি। আবু সালামা (রাযিঃ) বললেন,তার ইদ্দত পূর্ণ হয়ে গেছে। বিষয়টি নিয়ে তাঁরা দু’জনে বিতর্ক শুরু করে দিলেন। বর্ণনাকারী বলেন, তখন আবু হুরায়রা (রাযিঃ) বললেন, আমি আমার ভাতিজা আবু সালামার পক্ষে। এরপর তারা সবাই ইবনে আব্বাসের মুক্তদাস কুরায়বকে উম্মে সালামা (রাযিঃ) এর কাছে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালেন। সে তাদের কাছে এসে বললো যে, উম্মে সালামা (রাযিঃ) বলেছেন, সুবায়’আ আসলামিয়া তার স্বামীর ইন্‌তিকালের কয়েক রাত পরই সন্তান প্রসব করেন এবং তিনি সে বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থাপন করেন। তখন তিনি তাকে বিবাহ করার অনুমতি দেন।
كتاب الطلاق
باب انْقِضَاءِ عِدَّةِ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَغَيْرِهَا بِوَضْعِ الْحَمْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، وَابْنَ، عَبَّاسٍ اجْتَمَعَا عِنْدَ أَبِي هُرَيْرَةَ وَهُمَا يَذْكُرَانِ الْمَرْأَةَ تُنْفَسُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ عِدَّتُهَا آخِرُ الأَجَلَيْنِ . وَقَالَ أَبُو سَلَمَةَ قَدْ حَلَّتْ . فَجَعَلاَ يَتَنَازَعَانِ ذَلِكَ قَالَ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي - يَعْنِي أَبَا سَلَمَةَ - فَبَعَثُوا كُرَيْبًا - مَوْلَى ابْنِ عَبَّاسٍ - إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا عَنْ ذَلِكَ فَجَاءَهُمْ فَأَخْبَرَهُمْ أَنَّ أُمَّ سَلَمَةَ قَالَتْ إِنَّ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ نُفِسَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ وَإِنَّهَا ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَهَا أَنْ تَتَزَوَّجَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)