আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৪৫
আন্তর্জাতিক নং: ১৪৭৩-২
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৩. তালাকের নিয়ত না করে স্ত্রীকে ’হারাম’ সাব্যস্ত করলে তার উপর কাফফারা ওয়াজিব হবে
৩৫৪৫। ইয়াহয়া ইবনে বিশর হারীরী (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইবনে আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছেন, কোন পুরুষ তার স্ত্রীকে নিজের জন্য হারাম (ঘোষণা) করলে তা কসম সাব্যস্ত হবে, তার কাফফারা আদায় করবে। তিনি আরো বলেছেনঃلَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ″তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।″ (সূরা আহযাবঃ ২১)।
كتاب الطلاق
باب وُجُوبِ الْكَفَّارَةِ عَلَى مَنْ حَرَّمَ امْرَأَتَهُ وَلَمْ يَنْوِ الطَّلاَقَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ سَلاَّمٍ - عَنْ يَحْيَى، بْنِ أَبِي كَثِيرٍ أَنَّ يَعْلَى بْنَ حَكِيمٍ، أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، قَالَ إِذَا حَرَّمَ الرَّجُلُ عَلَيْهِ امْرَأَتَهُ فَهْىَ يَمِينٌ يُكَفِّرُهَا وَقَالَ ( لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)