আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৯- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ৩৫৪০
আন্তর্জাতিক নং: ১৪৭১-২১
- ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
১. সম্মতি ব্যতীত ঋতুবতীকে তালাক প্রদান হারাম, যদি তালাক দেয় তবে তালাক হয়ে যাবে এবং তালাক প্রদানকারীকে রাজ’আতের নির্দেশ দিতে হবে
৩৫৪০। মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... আবু যুবাইর (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি উরওয়া (রাহঃ) এর আযাদকৃত গোলাম আব্দুর রহমান ইবনে আয়মান (রাহঃ) কে ইবনে উমর (রাযিঃ) এর নিকট জিজ্ঞাসা করতে শুনেছেন- আবু যুবাইর তখন শুনছিলেন- (পূর্বোক্ত হারুন ইবনে আব্দুল্লাহ প্রথম সনদের উর্ধতন) রাবী হাজ্জাজ (রাহঃ) এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। এবং তাতে কিছু অধিক তথ্য রয়েছে।

ইমাম মুসলিম (রাহঃ) বলেন, উরওয়ার মাওলা বলে রাবী ভুল করেছেন। মূলত হবে আযযার মাওলা।
كتاب الطلاق
باب تَحْرِيمِ طَلاَقِ الْحَائِضِ بِغَيْرِ رِضَاهَا وَأَنَّهُ لَوْ خَالَفَ وَقَعَ الطَّلاَقُ وَيُؤْمَرُ بِجْعَتِهَا
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ، مَوْلَى عُرْوَةَ يَسْأَلُ ابْنَ عُمَرَ وَأَبُو الزُّبَيْرِ يَسْمَعُ بِمِثْلِ حَدِيثِ حَجَّاجٍ وَفِيهِ بَعْضُ الزِّيَادَةِ . قَالَ مُسْلِمٌ أَخْطَأَ حَيْثُ قَالَ عُرْوَةَ إِنَّمَا هُوَ مَوْلَى عَزَّةَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: