কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

المجتبى من السنن للنسائي

৮. মসজিদ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৫৪ টি

হাদীস নং: ৭০৮
আন্তর্জাতিক নং: ৭০৮
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদ থেকে যাকে বের করে দেয়া হবে।
৭০৯। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... মা’দান ইবনে আবু তালহা (রাহঃ) থেকে বর্ণিত। উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলেছেন, হে লোক সকল! তোমরা দু-প্রকার সবজি খেয়ে থাক। আমি এতদুভয়কে নিকৃষ্ট মনে করি। তা হলো পিঁয়াজ এবং রসূন। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি, যখন তিনি কারও নিকট থেকে এর গন্ধ পেতেন, তখন তাকে বের করে দেয়ার নির্দেশ দিতেন। এরপর তাকে বাকী এর দিকে বের করে দেয়া হতো। অতএব যে ব্যক্তি; তা খায়, সে যেন তা পাকিয়ে গন্ধ মুক্ত করে ফেলে।
كتاب المساجد
من يخرج من المسجد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأْكُلُونَ مِنْ شَجَرَتَيْنِ مَا أُرَاهُمَا إِلاَّ خَبِيثَتَيْنِ هَذَا الْبَصَلُ وَالثُّومُ وَلَقَدْ رَأَيْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا وَجَدَ رِيحَهُمَا مِنَ الرَّجُلِ أَمَرَ بِهِ فَأُخْرِجَ إِلَى الْبَقِيعِ فَمَنْ أَكَلَهُمَا فَلْيُمِتْهُمَا طَبْخًا .
হাদীস নং: ৭০৯
আন্তর্জাতিক নং: ৭০৯
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে তাঁবু টানানো।
৭১০। আবু দাউদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন ইতিকাফ করার ইচ্ছা করতেন, তখন ফজরের নামায আদায় করার পর যে স্থানে ইতিকাফের ইচ্ছা করতেন, সেখানে প্রবেশ করতেন। তিনি রমযানের শেষ দশদিন ইতিকাফের ইচ্ছা করলেন আর তাবু স্থাপনের আদেশ দিলেন এবং তাঁর জন্য তাঁবু খটানো হলো।

আর হাফসা (রাযিঃ) আদেশ করলে তার জন্যও তাঁবু খাটানো হলো, যয়নাব (রাযিঃ) তার তাঁবু দেখলেন। তিনিও আদেশ করলেন, তার জন্যও পৃথক তাঁবু খাটানো হলো। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখতে পেয়ে বললেন, তোমরা কি নেকীর প্রত্যাশা করছো? তিনি সে রমযান মাসে ইতিকাফ করলেন না এবং শাওয়াল মাসে দশদিন ইতিকাফ করলেন।
كتاب المساجد
ضرب الخباء في المساجد
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا يَعْلَى، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الصُّبْحَ ثُمَّ دَخَلَ فِي الْمَكَانِ الَّذِي يُرِيدُ أَنْ يَعْتَكِفَ فِيهِ فَأَرَادَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَأَمَرَ فَضُرِبَ لَهُ خِبَاءٌ وَأَمَرَتْ حَفْصَةُ فَضُرِبَ لَهَا خِبَاءٌ فَلَمَّا رَأَتْ زَيْنَبُ خِبَاءَهَا أَمَرَتْ فَضُرِبَ لَهَا خِبَاءٌ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " آلْبِرَّ تُرِدْنَ " . فَلَمْ يَعْتَكِفْ فِي رَمَضَانَ وَاعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ .
হাদীস নং: ৭১০
আন্তর্জাতিক নং: ৭১০
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে তাঁবু টানানো।
৭১১। উবাইদূল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সা’দ (রাযিঃ) খন্দকের যুদ্ধে আহত হলেন। এক কুরাইশ ব্যক্তি তাঁর বাহুতে তীর নিক্ষেপ করেছিল। রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে তাঁর জন্য একটি তাঁবু খাটালেন, যাতে তিনি নিকট থেকে তাঁর দেখাশুনা করতে পারেন।
كتاب المساجد
ضرب الخباء في المساجد
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ رَمَاهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ رَمْيَةً فِي الأَكْحَلِ فَضَرَبَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْمَةً فِي الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ .
হাদীস নং: ৭১১
আন্তর্জাতিক নং: ৭১১
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে শিশুদের নিয়ে প্রবেশ করা।
৭১২। কুতায়বা (রাহঃ) ......... আমর ইবনে সুলায়ম যুরাকী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আবু কাতাদা (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, আমরা মসজিদে উপবিষ্ট ছিলাম, হঠাৎ রাসূলুল্লাহ (ﷺ) আবুল আস ইবনে রবীর কন্যা উমামাকে কোলে নিয়ে আমাদের নিকট আসলেন। তার মা রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা যয়নাব (রাযিঃ)। তিনি ছিলেন ছোট বালিকা। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বহন করেই বেড়াতেন। রাসূলুল্লাহ (ﷺ) নামায আদায় করলেন তাকে কাঁধে রেখেই। তিনি ‘রুকু’ করার সময় তাঁকে কাঁধে রেখে দিতেন। দাঁড়ালে আবার কাঁধে তুলে নিতেন। এমনিভাবে তিনি তার নামায শেষ করলেন।
كتاب المساجد
إدخال الصبيان المساجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا قَتَادَةَ، يَقُولُ بَيْنَا نَحْنُ جُلُوسٌ فِي الْمَسْجِدِ إِذْ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْمِلُ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ وَأُمُّهَا زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ صَبِيَّةٌ يَحْمِلُهَا فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ عَلَى عَاتِقِهِ يَضَعُهَا إِذَا رَكَعَ وَيُعِيدُهَا إِذَا قَامَ حَتَّى قَضَى صَلاَتَهُ يَفْعَلُ ذَلِكَ بِهَا .
হাদীস নং: ৭১২
আন্তর্জাতিক নং: ৭১২
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ কয়েদীকে মসজিদের খুঁটির সাথে বাঁধা।
৭১৩। কুতায়বা (রাহঃ) ......... সাঈদ ইবনে আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদল সৈন্য নাজদের দিকে পাঠালেন। তারা ইয়ামামাবাসীদের সর্দার ছুমামা ইবনে উসাল নামক বনু হানীফার জনৈক ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন। এরপর তাকে মসজিদের এক খুঁটির সাথে বাধা হলো। (সংক্ষিপ্ত)
كتاب المساجد
ربط الأسير بسارية المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ فَرُبِطَ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ . مُخْتَصَرٌ .
হাদীস নং: ৭১৩
আন্তর্জাতিক নং: ৭১৩
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে উট প্রবেশ করানো।
৭১৪। সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে উটে সওয়ার হয়ে তাওয়াফ করলেন এবং লাঠি দ্বারা হাজরে আসওয়াদকে স্পর্শ করে চুমু দিলেন।
كتاب المساجد
إدخال البعير المسجد
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ .
হাদীস নং: ৭১৪
আন্তর্জাতিক নং: ৭১৪
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে ক্রয় বিক্রয় ও জুমআর নামাযের আগে বৃত্তাকারে বসা নিষেধ।
৭১৫। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমব ইবনে আস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) জুমআর দিন নামাযের পূর্বে বৃত্তাকারে বসতে এবং মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
كتاب المساجد
النهي عن البيع والشراء في المسجد وعن التحلق قبل صلاة الجمعة
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ التَّحَلُّقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلاَةِ وَعَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِي الْمَسْجِدِ .
হাদীস নং: ৭১৫
আন্তর্জাতিক নং: ৭১৫
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে কবিতা পাঠের নিষেধাজ্ঞা।
৭১৬। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে কবিতা পাঠ করতে নিষেধ করেছেন।
كتاب المساجد
النهي عن تناشد الأشعار في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي الْمَسْجِدِ .
হাদীস নং: ৭১৬
আন্তর্জাতিক নং: ৭১৬
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে উত্তম কবিতা পাঠের অনুমতি
৭১৭। কুতায়বা (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমর (রাযিঃ) হাসসান ইবনে সাবিত (রাযিঃ)-এর নিকট দিয়ে অতিক্রম করার সময় তাকে মসজিদে কবিতা পাঠ করতে দেখলেন। তিনি তাঁর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বললেন, আমি তো মসজিদে ঐ সময় কবিতা পাঠ করেছি- যখন তাতে আপনার চেয়ে উত্তম ব্যক্তি (রাসূলুল্লাহ (ﷺ)) উপস্থিত ছিলেন। তারপর তিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর প্রতি লক্ষ্য করে বললেনঃ আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শোনেন নি। [হে হাসসান!] আমার পক্ষ থেকে উত্তর দাও। হে আল্লাহ! তাকে রুহুল কুদুস দ্বারা সাহায্য করুন? তিনি বললেনঃ আল্লাহর কসম, হ্যাঁ।
كتاب المساجد
الرخصة في إنشاد الشعر الحسن في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ مَرَّ عُمَرُ بِحَسَّانَ بْنِ ثَابِتٍ وَهُوَ يُنْشِدُ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ قَدْ أَنْشَدْتُ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقَالَ أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَجِبْ عَنِّي اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ " . قَالَ اللَّهُمَّ نَعَمْ .
হাদীস নং: ৭১৭
আন্তর্জাতিক নং: ৭১৭
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে হারানো বস্তুর ঘোষণা দেওয়ার নিষেধাজ্ঞা।
৭১৮। মুহাম্মাদ ইবনে ওয়াহব (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে এসে হারানো বস্তুর ঘোষণা দিতে লাগল। তাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যেন না পাও।
كتاب المساجد
النهي عن إنشاد الضالة في المسجد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ جَاءَ رَجُلٌ يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ وَجَدْتَ " .
হাদীস নং: ৭১৮
আন্তর্জাতিক নং: ৭১৮
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে হাতিয়ার বের করা
৭১৯। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান ও মুহাম্মাদ ইবনে মানসুর (রাহঃ) ......... সুফিয়ান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমর (রাযিঃ)-কে বললাম, আপনি কি জাবিরকে বলতে শুনেছেন যে, এক ব্যক্তি কতকগুলো তীর নিয়ে মসজিদে গেল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ এর ধারাল দিক হাতে ধর। তিনি বললেনঃ হ্যাঁ (শুনেছি)।
كتاب المساجد
إظهار السلاح في المسجد
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ الزُّهْرِيُّ، - بَصْرِيٌّ - وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرًا يَقُولُ مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي الْمَسْجِدِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خُذْ بِنِصَالِهَا " . قَالَ نَعَمْ .
হাদীস নং: ৭১৯
আন্তর্জাতিক নং: ৭১৯
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে তাশবীক করা
৭২০। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আসওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-এর নিকট উপস্থিত হলে তিনি আমাদের বললেন, এরা কি নামায আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, উঠ, নামায আদায় কর। আমরা তার পেছনে দাঁড়াতে মনস্থ করলাম। তিনি আমাদের একজনকে তার ডানদিকে এবং অন্যজনকে তাঁর বামদিকে দাঁড় করালেন। তিনি আযান ও ইকামত ব্যতিরেকে নামায আদায় করলেন। পরে যখন রুকুতে গেলেন, তখন তাঁর অঙ্গুলির মধ্যে তশবীক[১] করলেন এবং তা দুই হাটূর মধ্যস্থলে রাখলেন এবং বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এরূপ করতে দেখেছি।

[১] তাশবীক অর্থ ---আঙ্গুলসমূহকে পরস্পর ঢুকিয়ে জালের মত করা। এরূপ পদ্ধতি রহিত হয়ে গেছে। যেমন সালাতে ইমাম ব্যতীত দুইজন লোক থাকলে তাদেরকে ডানে বামে দাঁড় করানোর হুকুম রহিত হয়ে গেছে।
كتاب المساجد
تشبيك الأصابع في المسجد
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ دَخَلْتُ أَنَا وَعَلْقَمَةُ، عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَقَالَ لَنَا أَصَلَّى هَؤُلاَءِ قُلْنَا لاَ . قَالَ قُومُوا فَصَلُّوا . فَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالآخَرَ عَنْ شِمَالِهِ فَصَلَّى بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ فَجَعَلَ إِذَا رَكَعَ شَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ وَجَعَلَهَا بَيْنَ رُكْبَتَيْهِ وَقَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ .
হাদীস নং: ৭২০
আন্তর্জাতিক নং: ৭২০
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে তাশবীক করা
৭২১। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সুলাইমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবরাহীমকে আলকামা (রাহঃ) এবং আসওয়াদ (রাহঃ) সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বলতে শুনেছি, এরপর তিনি পুর্ববৎ উল্লেখ করলেন।
كتاب المساجد
تشبيك الأصابع في المسجد
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، فَذَكَرَ نَحْوَهُ .
হাদীস নং: ৭২১
আন্তর্জাতিক নং: ৭২১
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে শয়ন করা।
৭২২। কুতায়বা (রাহঃ) ......... আব্বাদ ইবনে তামীম (রাহঃ)-এর চাচা থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে মসজিদে চিৎ হয়ে এক পা অন্য পায়ের উপর রাখা অবস্থায় (শুয়ে থাকতে) দেখেছেন।
كتاب المساجد
الاستلقاء في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى .
হাদীস নং: ৭২২
আন্তর্জাতিক নং: ৭২২
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে নিদ্রা যাওয়া।
৭২৩। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ (ﷺ) এর যামানায় শয়ন করতেন। আর তখন তিনি ছিলেন অবিবাহিত যুবক, তাঁর স্ত্রী ছিল না।
كتاب المساجد
النوم في المسجد
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ عَزْبٌ لاَ أَهْلَ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
হাদীস নং: ৭২৩
আন্তর্জাতিক নং: ৭২৩
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে থুথু ফেলা।
৭২৪। কুতায়বা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মসজিদে থুথু ফেলা পাপ এবং এর কাফফারা হলো তা পুঁতে ফেলা।
كتاب المساجد
البصاق في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبُصَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا " .
হাদীস নং: ৭২৪
আন্তর্জাতিক নং: ৭২৪
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মসজিদে কিবলার দিকে কফ ফেলার নিষেধাজ্ঞা।
৭২৫। কুতায়বা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের কিবলার দেওয়ালে থুথু দেখে তা উঠিয়ে ফেললেন, তারপর লোকদের দিকে মুখ করে বললেনঃ যখন তোমাদের কেউ নামায আদায় করে, তখন সে যেন তার সম্মুখ দিকে থুথু না ফেলে। কেননা যখন সে নামায আদায় করে তখন আল্লাহ তাআলা তার সামনে থাকেন।
كتاب المساجد
النهي عن أن يتنخم الرجل في قبلة المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ " إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلاَ يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى " .
হাদীস নং: ৭২৫
আন্তর্জাতিক নং: ৭২৫
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ নামাযে সামনে অথবা ডানে দিকে থুথু ফেলার ব্যাপারে নবী (ﷺ) এর নিষেধাজ্ঞা।
৭২৬। কুতায়বা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের কিবলার দিকে থুথু দেখতে পেয়ে তা পাথরের টুকরা দ্বারা ঘষে উঠিয়ে ফেললেন এবং তিনি নিষেধ করলেন যেন কোন ব্যক্তি তার সামনে অথবা ডানদিকে থুথু না ফেলে এবং বললেনঃ সে বামদিকে অথবা বাম পায়ের নীচে থুথু ফেলবে।
كتاب المساجد
ذكر نهي النبي صلى الله عليه وسلم عن أن يبصق الرجل بين يديه أو عن يمينه وهو في صلاته
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ وَنَهَى أَنْ يَبْصُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ وَقَالَ " يَبْصُقُ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى " .
হাদীস নং: ৭২৬
আন্তর্জাতিক নং: ৭২৬
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মুসুল্লীর জন্য পেছনে অথবা বাম দিকে থুথু ফেলার অনুমতি
৭২৭। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি নামায আদায় করতে থাকবে, তখন তোমার সামনে অথবা তোমার ডানদিকে থুথু ফেলবে না, তোমার পেছনে অথবা বামদিকে ফেলতে পার যদি নামাযের বাইরে থাক, তা না হলে এরূপ, এই বলে তিনি পায়ের নীচে থুথু ফেললেন এবং তা মলে ফেললেন।
كتاب المساجد
الرخصة للمصلي أن يبصق خلفه أو تلقاء شماله
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ رِبْعِيٍّ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُحَارِبِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا كُنْتَ تُصَلِّي فَلاَ تَبْزُقَنَّ بَيْنَ يَدَيْكَ وَلاَ عَنْ يَمِينِكَ وَابْصُقْ خَلْفَكَ أَوْ تِلْقَاءَ شِمَالِكَ إِنْ كَانَ فَارِغًا وَإِلاَّ فَهَكَذَا " . وَبَزَقَ تَحْتَ رِجْلِهِ وَدَلَكَهُ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২৭
আন্তর্জাতিক নং: ৭২৭
মসজিদ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ কোন পায়ে থুথু মলে বিনাশ করবে
৭২৮। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবুল আ’লা ইবনে শিখখীর-এর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে আমি দেখলাম যে, তিনি নাক ঝাড়লেন এবং তা তাঁর বাম পা দ্বারা মলে ফেললেন।
كتاب المساجد
بأي الرجلين يدلك بصاقه
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَنَخَّعَ فَدَلَكَهُ بِرِجْلِهِ الْيُسْرَى .
tahqiq

তাহকীক: