কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২৯. আংটি ব্যবহারের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৬ টি

হাদীস নং: ৪১৬৬
আন্তর্জাতিক নং: ৪২১৪
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৬৬. আব্দুর রহীম ইবনে মুতাররিফ (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন কোন অনারব দেশের শাসনকর্তাদের নিকট চিঠি লেখার ইচ্ছা করেন। তখন তাঁকে বলা হয়ঃ তারা মোহরাংকিত ছাড়া কোন চিঠিই পড়ে না। তখন তিনি রূপার একটি আংটি তৈরী করে নেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” খোদাই করে নেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ الرُّوَاسِيُّ ، حَدَّثَنَا عِيسَى ، عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى بَعْضِ الْأَعَاجِمِ فَقِيلَ لَهُ : إِنَّهُمْ لَا يَقْرَءُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ ، فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ "
হাদীস নং: ৪১৬৭
আন্তর্জাতিক নং: ৪২১৫
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৬৭. ওয়াহাব ইবনে বাকীয়া (রাহঃ) .... আনাস (রাযিঃ) ঈসা ইবনে ইউনুসের হাদীসের অনুরূপ হাকীছ বর্ণনা করেছেন। তাতে এতটুকু অতিরিক্ত আছে যে, ঐ আংটিটি নবী (ﷺ) যতদিন জীবিত ছিলেন, ততদিন তা তাঁর হাতে ছিল। তাঁর ইনতিকালের পর সেটি আবু বকর (রাযিঃ) এর হাতে ছিল, তাঁর ইন্তিকালের পর সেটি উমর (রাযিঃ)-এর হাতে ছিল এবং তাঁর ইনতিকালের পর সেটি উছমান(রাযিঃ)-এর হাতে ছিল। একদা তিনি একটি কূপের পাশে বসে থাকার সময় সেটি কূপের মধ্যে পড়ে যায়। তাঁর নির্দেশে সে কূপের সমুদয় পানি সেচে ফেলা হয়, কিন্তু সে আংটি আর পাওয়া যায়নি।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ ، عَنْ خَالِدٍ ، عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، بِمَعْنَى حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ زَادَ فَكَانَ فِي يَدِهِ حَتَّى قُبِضَ وَفِي يَدِ أَبِي بَكْرٍ حَتَّى قُبِضَ وَفِي يَدِ عُمَرَ حَتَّى قُبِضَ وَفِي يَدِ عُثْمَانَ ، فَبَيْنَمَا هُوَ عِنْدَ بِئْرٍ إِذْ سَقَطَ فِي الْبِئْرِ ، فَأَمَرَ بِهَا فَنُزِحَتْ فَلَمْ يَقْدِرْ عَلَيْهِ .
হাদীস নং: ৪১৬৮
আন্তর্জাতিক নং: ৪২১৬
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৬৮. কুতায়বা ইবনে সাঈল (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটিটি ছিল রূপার তৈরী এবং উহার পাথর ছিল হাবশ দেশের আকীক পাথরের।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَحْمَدُ بْنُ صَالِحٍ قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي أَنَسٌ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ وَرِقٍ فَصُّهُ حَبَشِيٌّ
হাদীস নং: ৪১৬৯
আন্তর্জাতিক নং: ৪২১৭
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৬৯. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটি সম্পূর্ণ রূপার তৈরী ছিল এবং তার নাগীনা (মোহরাংকিত অংশ)ও ছিল রূপার।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ كُلُّهُ فَصُّهُ مِنْهُ
হাদীস নং: ৪১৭০
আন্তর্জাতিক নং: ৪২১৮
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭০. নাসীর ইবনে ফারাজ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি সোনার আংটি তৈরী করেন এবং তিনি তার নাগীনা (মোহরাংকিত অংশ) হাতের ভিতরের দিক রাখতেন, আর তাতে খোদাই করেন “মুহাম্মাদুর রাসূলুল্লাহ”। এরপর লোকেরা সোনার আংটি ব্যবহার শুরু করলে, তিনি তা দেখে নিজের আংটি খুলে ফেলেন এবং বলেনঃ আমি এটি আর কখনো পরবো না। এরপর তিনি একটি রূপার আংটি তৈরী করেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” খোদাই করে নেন। তাঁর ইনতিকালের পর সেটি আবু বকর (রাযিঃ) পরিধান করেন, তারপর উমর (রাযিঃ) এবং তারপর উসমান (রাযিঃ) সেটি পরিধান করেন। আর সেটি আরীস’ নামক কূপে পড়ার আগ পর্যন্ত তাঁর নিকট ছিল।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدْ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ قَالَ أَبُو دَاوُد وَلَمْ يَخْتَلِفْ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ
হাদীস নং: ৪১৭১
আন্তর্জাতিক নং: ৪২১৯
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭১. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) এ হাদীসে নবী (ﷺ) থেকে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তিনি তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ”! খোদাই করে নেন এবং বলেনঃ আমার এ আংটিতে যেমন নকশা আছে, এরূপ নকশা যেন কেউ না করে। এভাবে পূর্ণ হাদীস বর্ণিত হয়েছে।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ فِي هَذَا الْخَبَرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَقَالَ لَا يَنْقُشُ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا ثُمَّ سَاقَ الْحَدِيثَ
হাদীস নং: ৪১৭২
আন্তর্জাতিক নং: ৪২২০
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ১. আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭২. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) এ হাদীস নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তবে তাতে অতিরিক্ত বর্ণিত আছে যে, তাঁরা সেটি তালাশ করেন, কিন্তু কোন সন্ধান পাননি। এরপর উছমান (রাযিঃ) একটি আংটি তৈরী করান এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” খোদাই করে নেন। তিনি তা পরিধান করতেন এবং তা দিয়ে সীল দিতেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي اتِّخَاذِ الْخَاتَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بِنِ فَارِسٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ الْمُغِيرَةِ بْنِ زِيَادٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ بِهَذَا الْخَبَرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ فَاتَّخَذَ عُثْمَانُ خَاتَمًا وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ قَالَ فَكَانَ يَخْتِمُ بِهِ أَوْ يَتَخَتَّمُ بِهِ
হাদীস নং: ৪১৭৩
আন্তর্জাতিক নং: ৪২২১
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ২. আংটি ব্যবহার না করা সম্পর্কে।
৪১৭৩. মুহাম্মাদ ইবনে সুলাইমান (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা তিনি নবী (ﷺ) এর হাতে একটি রূপার আংটি দেখতে পান। তখন লোকেরা তা দেখে আংটি তৈরী করে পরতে শুরু করে। আর নবী (ﷺ) সে আংটি খুলে ফেললে, অন্য লোকেরাও তাদের আংটি খুলে ফেলে।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي تَرْكِ الْخَاتَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ رَأَى فِي يَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا فَصَنَعَ النَّاسُ فَلَبِسُوا وَطَرَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَرَحَ النَّاسُ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ عَنْ الزُّهْرِيِّ زِيَادُ بْنُ سَعْدٍ وَشُعَيْبٌ وَابْنُ مُسَافِرٍ كُلُّهُمْ قَالَ مِنْ وَرِقٍ
হাদীস নং: ৪১৭৪
আন্তর্জাতিক নং: ৪২২২
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৩. সোনার আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৪. মুসাদ্দাদ (রাহঃ) ..... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) দশটি জিনিস অপছন্দ করতেন। তা হলোঃ

১। হলুদ রং ব্যবহার করতে,
২। সাদা চুল পরিবর্তন করতে,
৩। লুঙ্গী বা পাজামা পায়ের নীচে ঝুলিয়ে পরতে,
৪। সোনার আংটি পরতে,
৫। স্ত্রী লোকদের পর পুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করতে,
৬। পায়ের গোড়ালী দিয়ে আঘাত করতে,
৭। সূরা নাস ও ফালাক ছাড়া অন্য কিছু দিয়ে তদবির করতে,
৮। তাবিজ ব্যবহার করতে,
৯। মনি বা বীর্য উহার স্থান ব্যতীত অন্যখানে নিক্ষেপ করতে এবং
১০। দুধ পানের সময় বাচ্চার মায়ের সাথে সঙ্গম করতে। (কেননা, এতে সন্তান দুর্বল হয়ে যায়, তবে ইহা হারাম নয়)।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي خَاتَمِ الذَّهَبِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ بْنَ الرَّبِيعِ، يُحَدِّثُ عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، كَانَ يَقُولُ كَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَكْرَهُ عَشْرَ خِلاَلٍ الصُّفْرَةَ - يَعْنِي الْخَلُوقَ - وَتَغْيِيرَ الشَّيْبِ وَجَرَّ الإِزَارِ وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالرُّقَى إِلاَّ بِالْمُعَوِّذَاتِ وَعَقْدَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ لِغَيْرِ أَوْ غَيْرِ مَحِلِّهِ أَوْ عَنْ مَحِلِّهِ وَفَسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ .
হাদীস নং: ৪১৭৫
আন্তর্জাতিক নং: ৪২২৩
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৪. লোহার আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৫. হাসান ইবনে আলী (রাহঃ) .... বুরায়দা (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, একদা জনৈক ব্যক্তি পিতলের আংটি পরে নবী (ﷺ) এর নিকট আসলে তিনি তাকে বলেনঃ ব্যাপার কি, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? একথা শুনে সে ব্যক্তি তা খুলে ফেলে দেয়। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে আসলে, তিনি তাকে বলেঃ আমি তোমাকে জাহান্নামীদের অলংকার পরা অবস্থায় দেখছি! তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দেয় এবং বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি ধরনের আংটি ব্যবহার করবো? তিনি বলেনঃ এক ‘মিছকাল’ ওজনের কম রূপা দিয়ে আংটি তৈরী করে তা ব্যবহার কর।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي خَاتَمِ الْحَدِيدِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، - الْمَعْنَى - أَنَّ زَيْدَ بْنَ حُبَابٍ، أَخْبَرَهُمْ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ السُّلَمِيِّ الْمَرْوَزِيِّ أَبِي طَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ فَقَالَ لَهُ " مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الأَصْنَامِ " . فَطَرَحَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ " مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ " . فَطَرَحَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مِنْ أَىِّ شَىْءٍ أَتَّخِذُهُ قَالَ " اتَّخِذْهُ مِنْ وَرِقٍ وَلاَ تُتِمَّهُ مِثْقَالاً " . وَلَمْ يَقُلْ مُحَمَّدٌ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ . وَلَمْ يَقُلِ الْحَسَنُ السُّلَمِيِّ الْمَرْوَزِيِّ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১৭৬
আন্তর্জাতিক নং: ৪২২৪
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৪. লোহার আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৬. ইবব মুছান্না (রাহঃ) .... আবু জুবাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটি রূপা মিশ্রিত লোহা দিয়ে তৈরী ছিল। রাবী বলেনঃ এটি কোন কোন সময় তাঁর হাতে থাকতো এবং কখনো কখনো তা নবী (ﷺ) এর আংটির সংরক্ষক মুআয়কীব (রাযিঃ) এর কাছে থাকতো।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي خَاتَمِ الْحَدِيدِ
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَزِيَادُ بْنُ يَحْيَى، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، قَالُوا حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ أَبُو عَتَّابٍ، حَدَّثَنَا أَبُو مَكِينٍ، نُوحُ بْنُ رَبِيعَةَ حَدَّثَنِي إِيَاسُ بْنُ الْحَارِثِ بْنِ الْمُعَيْقِيبِ، وَجَدُّهُ، مِنْ قِبَلِ أُمِّهِ أَبُو ذُبَابٍ عَنْ جَدِّهِ، قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ حَدِيدٍ مَلْوِيٌّ عَلَيْهِ فِضَّةٌ . قَالَ فَرُبَّمَا كَانَ فِي يَدِهِ قَالَ وَكَانَ الْمُعَيْقِيبُ عَلَى خَاتَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৪১৭৭
আন্তর্জাতিক নং: ৪২২৫
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৪. লোহার আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৭. মুসাদ্দাদ (রাহঃ) .... আবু বুরদা (রাহঃ) আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ তুমি বল, ইয়া আল্লাহ! আমাকে হিদায়ত দিন এবং দ্বীনের উপর দৃঢ় রাখুন। হিদায়াতের অর্থ হলোঃ সরল সঠিক রাস্তার উপর চলা এবং দৃঢ়তার অর্থ হলোঃ তীর তৈরী অথবা তা চালানোর দক্ষতা অর্জন করা। আলী (রাযিঃ) বলেনঃ তিনি আমাকে এ আঙ্গুল এবং এ আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেন, অর্থাৎ বৃদ্ধা ও মধ্যমায়।

রাবী আসিম (রাহঃ) এতে সন্দেহ প্রকাশ করেন, এবং বলেনঃ তিনি আমাকে ‘কিসীয়া’ ও ‘মীছারা’ কাপড় পরতে নিষেধ করেন। আবু বুরদা (রাহঃ) বলেন, আমি আলী (রাযিঃ)-কে ‘কিসীয়া’ সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ তা এক প্রকার ডোরাদার কাপড়, যা শাম বা মিসর থেকে দেশে আসে এবং তাতে রংিন ছবি অংকিত থাকে। আর ‘মীছারা’ হলো সে রেশমী কাপড়, যা স্ত্রী লোকেরা তাদের স্বামীদের জন্য তৈরী করে থাকে।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي خَاتَمِ الْحَدِيدِ
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي وَاذْكُرْ بِالْهِدَايَةِ هِدَايَةَ الطَّرِيقِ وَاذْكُرْ بِالسَّدَادِ تَسْدِيدَكَ السَّهْمَ قَالَ وَنَهَانِي أَنْ أَضَعَ الْخَاتَمَ فِي هَذِهِ أَوْ فِي هَذِهِ لِلسَّبَّابَةِ وَالْوُسْطَى شَكَّ عَاصِمٌ وَنَهَانِي عَنْ الْقَسِّيَّةِ وَالْمِيثَرَةِ قَالَ أَبُو بُرْدَةَ فَقُلْنَا لِعَلِيٍّ مَا الْقَسِّيَّةُ قَالَ ثِيَابٌ تَأْتِينَا مِنْ الشَّامِ أَوْ مِنْ مِصْرَ مُضَلَّعَةٌ فِيهَا أَمْثَالُ الْأُتْرُجِّ قَالَ وَالْمِيثَرَةُ شَيْءٌ كَانَتْ تَصْنَعُهُ النِّسَاءُ لِبُعُولَتِهِنَّ
হাদীস নং: ৪১৭৮
আন্তর্জাতিক নং: ৪২২৬
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৫. ডান বা বাম হাতে আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৮. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي التَّخَتُّمِ فِي الْيَمِينِ أَوِ الْيَسَارِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، - رضى الله تعالى عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ شَرِيكٌ وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ .
হাদীস নং: ৪১৭৯
আন্তর্জাতিক নং: ৪২২৭
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৫. ডান বা বাম হাতে আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৯. নসর ইবনে আলী (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর বাম হাতে আংটি পরতেন এবং তার নাগীনা (মোহরাংকিত অংশ) নিজের হাতের তালুর দিকে রাখতেন।

আবু দাউদ (রাহঃ) বলেনঃ ইবনে ইসহাক ও উসামা এ সনদে বর্ণনা করেন যে, তিনি ডান হাতে আংটি পরতেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي التَّخَتُّمِ فِي الْيَمِينِ أَوِ الْيَسَارِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ وَكَانَ فَصُّهُ فِي بَاطِنِ كَفِّهِ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ ابْنُ إِسْحَاقَ وَأُسَامَةَ - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ نَافِعٍ بِإِسْنَادِهِ فِي يَمِينِهِ .
হাদীস নং: ৪১৮০
আন্তর্জাতিক নং: ৪২২৮
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৫. ডান বা বাম হাতে আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৮০. হান্নাদ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বাম হাতে আংটি পরতেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي التَّخَتُّمِ فِي الْيَمِينِ أَوِ الْيَسَارِ
حَدَّثَنَا هَنَّادٌ عَنْ عَبْدَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَلْبَسُ خَاتَمَهُ فِي يَدِهِ الْيُسْرَى
হাদীস নং: ৪১৮১
আন্তর্জাতিক নং: ৪২২৯
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৫. ডান বা বাম হাতে আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৮১. আব্দুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি সালত ইবনে আব্দুল্লাহ ইবনে নাওফল ইবনে আব্দুল মুত্তালিব (রাযিঃ) এর ডান হাতের অনামিকা আঙ্গুলে আংটি দেখে জিজ্ঞাসা করেঃ ইহা কি? তিনি বলেনঃ আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে এভাবে আংটি পরতে দেখেছি এবং তিনি তার আংটির পাথর হাতের উপরের দিকে রাখতেন। তিনি আরো বলেনঃ তুমি মনে করো না যে, ইবনে আব্বাস (রাযিঃ) কেবল এভাবে আংটি পরতেন, বরং তিনি বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আংটি এভাবে পরিধান করতেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي التَّخَتُّمِ فِي الْيَمِينِ أَوِ الْيَسَارِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ رَأَيْتُ عَلَى الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ خَاتَمًا فِي خِنْصَرِهِ الْيُمْنَى فَقُلْتُ مَا هَذَا قَالَ رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَلْبَسُ خَاتَمَهُ هَكَذَا وَجَعَلَ فَصَّهُ عَلَى ظَهْرِهَا . قَالَ وَلاَ يَخَالُ ابْنَ عَبَّاسٍ إِلاَّ قَدْ كَانَ يَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَلْبَسُ خَاتَمَهُ كَذَلِكَ .
হাদীস নং: ৪১৮২
আন্তর্জাতিক নং: ৪২৩০
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৬. পায়ে মল (নুপুর) পরা সম্পর্কে।
৪১৮২. আলী ইবনে সাহল (রাহঃ) .... আলী ইবনে সাহল ইবনে যুবাইর (রাহঃ) বলেনঃ একদা তার একটি আযাদকৃত দাসী তার এক শিশু কন্যাকে কোলে নিয়ে উমর ইবনে খাত্তাব (রাযিঃ) এর নিকট যায়, যার দু’পায়ে মল (নূপুর) ছিল। তখন উমর (রাযিঃ) তা কেটে ফেলে দেন এবং বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, প্রত্যেক ঘন্টার সাথে শয়তান থাকে।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي الْجَلاَجِلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ، - قَالَ عَلِيُّ بْنُ سَهْلٍ ابْنِ الزُّبَيْرِ - أَخْبَرَهُ أَنَّ مَوْلاَةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ الزُّبَيْرِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا عُمَرُ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانًا " .
হাদীস নং: ৪১৮২
আন্তর্জাতিক নং: ৪২৩১
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৬. পায়ে মল (নুপুর) পরা সম্পর্কে।
৪১৮৩. মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার কাছে এমন একটি মেয়ে আসে, যার পায়ে মল (নুপুর) ছিল, যা শব্দ করছিল। তখন আয়িশা (রাযিঃ) বলেনঃ তার পায়ের মল (নুপুর) না কেটে ফেলে তাকে আমার কাছে আনবে না। তিনি আরো বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, যে ঘরে ঘন্টা থাকে, সেখানে ফিরিশতা (রহমতের) প্রবেশ করে না।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي الْجَلاَجِلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ بُنَانَةَ، مَوْلاَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الأَنْصَارِيِّ عَنْ عَائِشَةَ، قَالَتْ بَيْنَمَا هِيَ عِنْدَهَا إِذْ دُخِلَ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلاَجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ لاَ تُدْخِلْنَهَا عَلَىَّ إِلاَّ أَنْ تَقْطَعُوا جَلاَجِلَهَا وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ " .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১৮৪
আন্তর্জাতিক নং: ৪২৩২
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৭. সোনা দিয়ে দাঁত বাঁধানো সম্পর্কে।
৪১৮৪. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কিলাবের যুদ্ধের সময় তার দাদা আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) এর নাক কাটা যায়। তিনি একটি রূপার নাক তৈরী করে নিলে, তা থেকে দুর্গন্ধ আসতে থাকে। তখন তিনি নবী (ﷺ) এর নির্দেশে একটি সোনার নাক তৈরী করে নেন।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي رَبْطِ الأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، أَنَّ جَدَّهُ، عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلاَبِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪১৮৫
আন্তর্জাতিক নং: ৪২৩৩
আংটি ব্যবহারের বিধান
পরিচ্ছেদঃ ৭. সোনা দিয়ে দাঁত বাঁধানো সম্পর্কে।
৪১৮৫. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) থেকে অন্য বর্ণনায় এরূপ উল্লেখ করা হয়েছে। ইয়াযীদ (রাহঃ) বলেনঃ আমি আশহাব (রাহঃ)-কে জিজ্ঞাসা করি যে, আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ)-এর, তার দাদা আরফাজা (রাযিঃ)-এর সাথে কি দেখা হয়েছিল? তিনি বলেনঃ হ্যাঁ।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي رَبْطِ الأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَأَبُو عَاصِمٍ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، بِمَعْنَاهُ . قَالَ يَزِيدُ قُلْتُ لأَبِي الأَشْهَبِ أَدْرَكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ جَدَّهُ عَرْفَجَةَ قَالَ نَعَمْ .
tahqiq

তাহকীক: