আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৪২- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৮ টি

হাদীস নং: ৫৬৪৯
আন্তর্জাতিক নং: ২২৩৮
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ১. কাকলাস (ও টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব
৫৬৪৯। ইসহাক ইবনে ইবরাহীম ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আমির ইবনে সা’দ (রাহঃ) এর পিতা [সাঈদ (রাযিঃ)] থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কাকলাস মেরে ফেলার হুকুম করেছেন এবং তাকে ছোট ফাসিক, (ক্ষুদে দুস্কৃতকারী) নাম দিয়েছেন।
كتاب قتل الحيات و غيرها
باب اسْتِحْبَابِ قَتْلِ الْوَزَغِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৬৫০
আন্তর্জাতিক নং: ২২৩৯
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ১. কাকলাস (ও টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব
৫৬৫০। আবু তাহির ও হারামালা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কাকলাসকে ‘ছোট ফাসিক’ (ক্ষুদে দুষ্ট) বলেছেন। হারামালা (রাহঃ) অতিরিক্ত বর্ণনা করেন যে, তিনি আয়িশা (রাযিঃ) বলেছেন যে, (তবে) আমি তাঁকে তা মেরে ফেলার হুকুম দিতে শুনিনি।
كتاب قتل الحيات و غيرها
باب اسْتِحْبَابِ قَتْلِ الْوَزَغِ
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِلْوَزَغِ " الْفُوَيْسِقُ " . زَادَ حَرْمَلَةُ قَالَتْ وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ .
হাদীস নং: ৫৬৫১
আন্তর্জাতিক নং: ২২৪০-১
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ১. কাকলাস (ও টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব
৫৬৫১। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রথম আঘাতে যে ব্যক্তি কাকলাস মেরে ফেলবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ সাওয়াব। আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে, তার জন্য এত এত পরিমাণ সাওয়াব, প্রথমবারের চাইতে কম। আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে, তা হলে তার জন্য এত এত পরিমাণ সাওয়াব তবে দ্বিতীয়বারের চাইতে কম।
كتاب قتل الحيات و غيرها
باب اسْتِحْبَابِ قَتْلِ الْوَزَغِ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي، هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً لِدُونِ الأُولَى وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً لِدُونِ الثَّانِيَةِ " .
হাদীস নং: ৫৬৫২
আন্তর্জাতিক নং: ২২৪০-২
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ১. কাকলাস (ও টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব
৫৬৫২। কুতায়রা ইবনে সাঈদ, যুহাইর ইবনে হারব, মুহাম্মাদ ইবনে সাব্বাহ ও আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে সুহাঈল (রাহঃ) থেকে গৃহীত খালিদ (রাহঃ) বর্ণিত হাদীসের অর্থ সম্পন্ন হাদীস রিওয়ায়াত করেছেন। তবে একমাত্র (বিকল্প সনদ-এর) রাবী জারীর (রাহঃ) (এর রিওয়ায়াতে ব্যক্তিক্রম রয়েছে), তাঁর বর্ণিত হাদীসে রয়েছে, যে ব্যক্তি প্রথম আঘাতে কাকলাস মেরে ফেলবে, তার জন্য একশ সাওয়াব লেখা হয়, আর দ্বিতীয় আঘাতে এর চাইতে কম আর তৃতীয় আঘাতে তার চেয়ে কম (সাওয়াব লিখা হয়)।
كتاب قتل الحيات و غيرها
باب اسْتِحْبَابِ قَتْلِ الْوَزَغِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ زَكَرِيَّاءَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، كُلُّهُمْ عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . بِمَعْنَى حَدِيثِ خَالِدٍ عَنْ سُهَيْلٍ إِلاَّ جَرِيرًا وَحْدَهُ فَإِنَّ فِي حَدِيثِهِ " مَنْ قَتَلَ وَزَغًا فِي أَوَّلِ ضَرْبَةٍ كُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَفِي الثَّانِيَةِ دُونَ ذَلِكَ وَفِي الثَّالِثَةِ دُونَ ذَلِكَ " .
হাদীস নং: ৫৬৫৩
আন্তর্জাতিক নং: ২২৪০-৩
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ১. কাকলাস (ও টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব
৫৬৫৩। মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রথম আঘাতে (মেরে ফেললে) সত্তরটি সাওয়াব।
كتاب قتل الحيات و غيرها
باب اسْتِحْبَابِ قَتْلِ الْوَزَغِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ زَكَرِيَّاءَ، عَنْ سُهَيْلٍ، حَدَّثَتْنِي أُخْتِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " فِي أَوَّلِ ضَرْبَةٍ سَبْعِينَ حَسَنَةً " .
হাদীস নং: ৫৬৫৪
আন্তর্জাতিক নং: ২২৪১-১
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ২. পিঁপড়া মেরে ফেলা নিষিদ্ধ
৫৬৫৪। আবু তাহির ও হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, একটি পিঁপড়া নবীকুলের কোন নবীকে কামড়ে দিলে তিনি পিঁপড়ার বাসা সম্পর্কে হুকুম দিলেন, ফলে তা জ্বালিয়ে দেয়া হল। তখন আল্লাহ তাআলা তাঁর কাছে এ মর্মে ওহী পাঠালেন যে, একটি (মাত্র) পিঁপড়া তোমাকে কামড়ে দিল, তাতে কিনা তুমি উম্মত ও সৃষ্টি কুলের এমন একটি সৃষ্টি দলকে জ্বালিয়ে দিলে যারা তাসবীহ পাঠ করছিল?
كتاب قتل الحيات و غيرها
باب النَّهْىِ عَنْ قَتْلِ النَّمْلِ،
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَّ نَمْلَةً قَرَصَتْ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَفِي أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَهْلَكْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ " .
হাদীস নং: ৫৬৫৫
আন্তর্জাতিক নং: ২২৪১-২
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ২. পিঁপড়া মেরে ফেলা নিষিদ্ধ
৫৬৫৫। কুতায়রা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ নবী কুলের কোন একজন নবী একটি গাছের নীচে অবস্থান নিলেন, তখন একটি পিপিলিকা তাঁকে কামড়ে দিল। তখন তিনি তাদের বাসা (বের করে ফেলা)-র ব্যাপারে হুকুম দিলে, তা (তার গোদের) নিচ থেকে বের করা হল। অতঃপর তাদের সম্পর্কে হুকুম দিলে তাদের জ্বালিয়ে দেয়া হল। তখন আল্লাহ তাআলা তাঁর কাছে ওহী পাঠালেন ’তা হলে একটিমাত্র (অপরাধী) পিপড়াকে নয় কেন’?
كتاب قتل الحيات و غيرها
باب النَّهْىِ عَنْ قَتْلِ النَّمْلِ،
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيَّ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ بِجِهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا ثُمَّ أَمَرَ بِهَا فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً " .
হাদীস নং: ৫৬৫৬
আন্তর্জাতিক নং: ২২৪১-৩
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ২. পিঁপড়া মেরে ফেলা নিষিদ্ধ
৫৬৫৬। মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... হাম্মাম ইবনে মুনাব্বিহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এ হল সে সব হাদীস যা আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। এই বলে তিনি কয়েক খানি হাদীস উল্লেখ করলেন, সে সবের একখানি হল রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নবীকুলের একজন নবী একটি গাছের নীচে অবতরণ করলেন, তখন একটি পিঁপড়া তাঁকে কামড়ে দিল, তখন তিনি তার বাসাটি (বের করা)-র ব্যাপারে হুকুম দিলে তা গাছের নিচ থেকে বের করা হল এবং তিনি সে সম্পর্কে হুকুম দিলে তা আগুনে জ্বালিয়ে দেয়া হল। তিনি বলেন, তখন আল্লাহ তাআলা তাঁর কাছে ওহী পাঠালেন, তাহলে একটি মাত্র পিঁপড়া নয় কেন?
كتاب قتل الحيات و غيرها
باب النَّهْىِ عَنْ قَتْلِ النَّمْلِ،
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ بِجِهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا وَأَمَرَ بِهَا فَأُحْرِقَتْ فِي النَّارِ - قَالَ - فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً " .
হাদীস নং: ৫৬৫৭
আন্তর্জাতিক নং: ২২৪২-১
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৫৭। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আসমা যুবাঈ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক স্ত্রীলোককে একটি বিড়ালের কারণে আযাব দেয়া হয় যে, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, অবশেষে সেটি মারা গেল। এ কারণে সে জাহান্নামে গেল। যে স্ত্রীলোকটি বিড়ালটিকে আটকে রেখেছে, নিজেও পানাহার করায়নি আর সেটিকে সে ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيهَا النَّارَ لاَ هِيَ أَطْعَمَتْهَا وَسَقَتْهَا إِذْ حَبَسَتْهَا وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ " .
হাদীস নং: ৫৬৫৮
আন্তর্জাতিক নং: ২২৪২-২
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৫৮। নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উপরোল্লেখিত হাদীসের অর্থের অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَعَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ مَعْنَاهُ .
হাদীস নং: ৫৬৫৯
আন্তর্জাতিক নং: ২২৪২-৩
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৫৯। হারুন ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনে জাফার (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنَاهُ هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ مَعْنِ بْنِ عِيسَى، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ .
হাদীস নং: ৫৬৬০
আন্তর্জাতিক নং: ২২৪৩-১
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৬০। আবু কুরায়ব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একটি স্ত্রীলোককে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সে নিজেও বিড়ালটিকে পানাহার করায় নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে (নিজে) যমীনের পোকা-মাকড় খেতে পারে।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ لَمْ تُطْعِمْهَا وَلَمْ تَسْقِهَا وَلَمْ تَتْرُكْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ " .
হাদীস নং: ৫৬৬১
আন্তর্জাতিক নং: ২২৪৩-২
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৬১। আবু কুরায়ব ও মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... হিশাম (রাহঃ) উল্লেখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। তাঁদের দু’জনের বর্ণিত হাদীসে রয়েছে ‘সে তাকে বেঁধে রাখল’। (এছাড়া প্রথম সনদের) রাবী আবু মুআবিয়া (রাহঃ) এর বর্ণিত হাদীসে রয়েছে যমীনের কীট-পতঙ্গ (অর্থাৎخَشَاشِ শব্দের স্থলে حَشَرَاتِ শব্দ রয়েছে)।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ، بْنُ الْحَارِثِ حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا " رَبَطَتْهَا " . وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ " حَشَرَاتِ الأَرْضِ " .
হাদীস নং: ৫৬৬২
আন্তর্জাতিক নং: ২২৪৩-৩
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৬২। মুহাম্মাদ ইবনে রাফি ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে (উপরোল্লেখিত সনদের) রাবী হিশাম ইবনে উরওয়া (রাহঃ) বর্ণিত হাদীসের মর্মযুক্ত রিওয়ায়াত করেছেন।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ .
হাদীস নং: ৫৬৬৩
আন্তর্জাতিক নং: ২২৪৩-৪
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. বিড়াল মেরে ফেলা হারাম
৫৬৬৩। মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب قتل الحيات و غيرها
باب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِهِمْ .
হাদীস নং: ৫৬৬৪
আন্তর্জাতিক নং: ২২৪৪
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. অবোধ (অহেতুক হত্যা নিষিদ্ধ) পশুপাখিকে পানি পান করানো ও খাবার দেওয়ার ফযীলত
৫৬৬৪। কুতায়রা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক ব্যক্তি কোন পথ ধরে চলছিল, এমতাবস্থায় তার খুব পিপাসা পেল। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পড়ল এবং পানি পান করল। এরপর সে বেরিয়ে এল। তখন সে দেখতে পেল যে, একটি কুকুর (পিপাসায়) জিব বের করে হাঁপাচ্ছে আর মাটি চাটছে। লোকটি (মনে মনে) বলল, কুকুরটির আমার মত তীব্র পিপাসা পেয়েছে। তখন সে কুয়ায় নামল এবং তার (চামড়ার) মোজায় পানি ভরল পরে সে তার মুখ আটকে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পান করালো, মহান আল্লাহ তার (এ আমলের) কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন। (সাহাবীগণ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! তা হলে কি আমাদের জন্য এসব প্রাণীর ব্যাপারে (সদাচরণে)-ও সাওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় (প্রানধারীতে) সাওয়াব রয়েছে।
كتاب قتل الحيات و غيرها
باب فَضْلِ سَاقِي الْبَهَائِمِ الْمُحْتَرَمَةِ وَإِطْعَامِهَا
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي . فَنَزَلَ الْبِئْرَ فَمَلأَ خُفَّهُ مَاءً ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ حَتَّى رَقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي هَذِهِ الْبَهَائِمِ لأَجْرًا فَقَالَ " فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ " .
হাদীস নং: ৫৬৬৫
আন্তর্জাতিক নং: ২২৪৫-১
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. অবোধ (অহেতুক হত্যা নিষিদ্ধ) পশুপাখিকে পানি পান করানো ও খাবার দেওয়ার ফযীলত
৫৬৬৫। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, এক মহিলা যৌনকর্মী কোন এক গরমের দিনে একটি কুকুরকে একটি কূপের পাশে চক্কর দিতে দেখতে পেল, সেটি পিপাসায় তার জিভ বের করে হ্যাঁপাচ্ছিলো। তখন সে তার (চামড়ার) মোজা দিয়ে তার জন্য পানি তুলে আনল এবং পান করাল। ফলে তাকে মাফ করে দেয়া হল।
كتاب قتل الحيات و غيرها
باب فَضْلِ سَاقِي الْبَهَائِمِ الْمُحْتَرَمَةِ وَإِطْعَامِهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " أَنَّ امْرَأَةً بَغِيًّا رَأَتْ كَلْبًا فِي يَوْمٍ حَارٍّ يُطِيفُ بِبِئْرٍ قَدْ أَدْلَعَ لِسَانَهُ مِنَ الْعَطَشِ فَنَزَعَتْ لَهُ بِمُوقِهَا فَغُفِرَ لَهَا " .
হাদীস নং: ৫৬৬৬
আন্তর্জাতিক নং: ২২৪৫-২
- সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীর নিধন অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. অবোধ (অহেতুক হত্যা নিষিদ্ধ) পশুপাখিকে পানি পান করানো ও খাবার দেওয়ার ফযীলত
৫৬৬৬। আবু তাহির (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একটি কুকুর একটি (পানি ভর্তি) কূপের পাশে চক্কর দিচ্ছিল। পিপাসায় তার প্রায় জীবন নাশের উপক্রম হয়েছিল। তখন বণী ইসরাঈলের যৌনকর্মীদের এক মহিলা যৌনকর্মী তাকে দেখতে পেল এবং (দয়ালু হয়ে) সে তার (চামড়ার) মোজা খুলে ফেলল এবং তার জন্য পানি তুলে এনে তাকে পান করিয়ে দিল। এর ফলে তাকে মাফ করে দেয়া হল।
كتاب قتل الحيات و غيرها
باب فَضْلِ سَاقِي الْبَهَائِمِ الْمُحْتَرَمَةِ وَإِطْعَامِهَا
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ قَدْ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ فَنَزَعَتْ مُوقَهَا فَاسْتَقَتْ لَهُ بِهِ فَسَقَتْهُ إِيَّاهُ فَغُفِرَ لَهَا بِهِ " .