আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৫৪
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৪. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একবার রাসূলুল্লাহ (সা) আমাকে কিছু দান করেন। তখন আমি বললাম : আমার চেয়ে অধিক দরিদ্র ব্যক্তিকে তা দান করুন। তিনি (রাবী) বলেন, নবী (সা) বললেনঃ তুমি বিনা সওয়াল ও লোভ ব্যতিরেকে কিছু অর্জন করলে তা গ্রহণ কর এবং তা গ্রহণ করে নিজ অধিকারে নিয়ে এসো। এরপর ইচ্ছা করলে তা খেতে পার, আর চাইলে দান করে দিতে পার। আর যা এভাবে আসবে না, তাতে তোমার নফসকে তুমি জড়িয়ে একাকার করো না। সালিম ইবন আবদুল্লাহ (রা) বলেন: এ কারণে আবদুল্লাহ (রা) কারো কাছে কিছু চাইতেন না এবং তাঁকে কিছু দান করা হলে তিনি তা প্রত্যাখানও করতেন না।
(বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1254 - عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يعطيني الْعَطاء فَأَقُول أعْطه من هُوَ إِلَيْهِ أفقر مني
قَالَ فَقَالَ خُذْهُ إِذا جَاءَك من هَذَا المَال شَيْء وَأَنت غير مشرف وَلَا سَائل فَخذه فتموله فَإِن شِئْت كُله وَإِن شِئْت تصدق بِهِ وَمَا لَا فَلَا تتبعه
نَفسك
قَالَ سَالم بن عبد الله فلاجل ذَلِك كَانَ عبد الله لَا يسْأَل أحدا شَيْئا وَلَا يرد شَيْئا أعْطِيه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
হাদীস নং: ১২৫৫
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৫. হযরত আতা ইবন ইয়াসির (রা) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সা) তাকে কিছু দান করার জন্য উমর ইবন খাত্তাব (রা)-এর কাছে প্রেরণ করেন। উমর (রা) তাকে ফিরিয়ে দেন। তখন রাসূলুল্লাহ (সা) তাঁকে জিজ্ঞেস করেন: কেন ফেরত দিলে? তিনি রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের এই মর্মে হাদীস বলেন নি যে, কারো কাছে কিছু না চাওয়াই আমাদের জন্য উত্তম? রাসূলুল্লাহ বললেন: অবশ্যই, তা বলা হয়েছে ভিক্ষাবৃত্তিতে বাড়াবাড়ির ব্যাপারে। কাজেই কাউকে যদি চাওয়া ব্যতিরেকে কিছু দেওয়া হয়, তা তাতো তারই রিযিক। বস্তুত আল্লাহ তা'আলা তার জন্য তা নির্ধারণ করে রেখেছেন। উমর (রা) বললেন: সাবধান! যাঁর হাতে আমার জীবন সমর্পিত, তাঁর শপথ! আমি কারো কাছে কিছু চাব না এবং বিনা চাওয়ায় আমার কাছে যা আসে, তাই কেবল গ্রহণ করব।
(ইমাম মালিক (র) এরূপ বর্ণনা করেন। ইমাম বায়হাকী (র) যায়দ ইবন আসলাম থেকে তাঁর পিতার সূত্রে এরূপ বর্ণনা করেন যে, তিনি বলেন, "আমি উমর ইবনুল খাত্তাব (রা) কে বলতে শুনেছি.......।" এরপর তিনি অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1255 - وَعَن عَطاء بن يسَار رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أرسل إِلَى عمر بن الْخطاب رَضِي الله عَنهُ بعطاء فَرده عمر فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لم رَددته فَقَالَ يَا رَسُول الله أَلَيْسَ أخبرتنا أَن خيرا لاحدنا أَن لَا يَأْخُذ من أحد شَيْئا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا ذَلِك عَن الْمَسْأَلَة فَأَما مَا كَانَ عَن غير مَسْأَلَة فَإِنَّمَا هُوَ رزق يرزقكه الله فَقَالَ عمر رَضِي الله عَنهُ أما وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا أسأَل أحدا شَيْئا وَلَا يأتيني شَيْء من غير مَسْأَلَة إِلَّا أَخَذته

رَوَاهُ مَالك هَكَذَا مُرْسلا
رَوَاهُ الْبَيْهَقِيّ عَن زيد بن أسلم عَن أَبِيه
قَالَ سَمِعت عمر بن الْخطاب رَضِي الله عَنهُ يَقُول فَذكر بِنَحْوِهِ
tahqiqতাহকীক:
হাদীস নং: ১২৫৬
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৬. হযরত মুত্তালিব ইবন আবদুল্লাহ ইবন হানতাব (রা) থেকে বর্ণিত। একদা আবদুল্লাহ ইবন আমির (রা) খাদ্য সামগ্রী ও কাপড়-চোপড় নিয়ে কাউকে হযরত আয়েশা (রা)-এর নিকট প্রেরণ করেন। তিনি দূতকে বললেনঃ হে প্রিয় বৎস! আমি কারো কাছ থেকে কিছু গ্রহণ করি না। দূত যখন বেরিয়ে গেল, তখন তিনি (কাউকে) বললেন: তাকে আমার কাছে নিয়ে এসো। তখন তাকে নিয়ে আসা হলো। তিনি বললেনঃ আমি তোমার কাছে একটি বিষয় বর্ণনা করছি: রাসূলুল্লাহ (সা) আমাকে বলেছেন, 'হে আয়েশা! বিনা চাওয়ায় তোমাকে কেউ কিছু দান করলে তুমি তা গ্রহণ করবে। কেননা তা তোমার রিযক, যা আল্লাহ তা'আলা তোমার জন্য দান করেছেন।
(আহমদ হাদীসটি বর্ণনা করেন তাঁর বর্ণনা বিশ্বস্ত সূত্রে বর্ণিত। তবে ইমাম তিরমিযী (র) বলেন, ইমাম বুখারী (র) বলেছেন: মুত্তালিব ইবন আবদুল্লাহর শ্রুতি নবী (সা) এর কোন সাহাবী থেকে আছে কি-না, তা আমি জানি না। তবে একথা ব্যতীত যে, "আমার কাছে এই মর্মে হাদীস এসেছে, যে ব্যক্তি নবী (সা) এর খুতবায় উপস্থিত ছিলেন তাঁর পক্ষ থেকে"...... আবদুল্লাহ ইবন আবদুর রহমানকে আমি বলতে শুনেছি, মুত্তালিব নবী (সা) এর কোন সাহাবী থেকে হাদীস শুনেছেন বলে আমরা জানি না।)
[গ্রন্থকার বলেন]: হযরত আবু হুরায়রা (রা) থেকে উক্ত হাদীসটি বর্ণিত আছে। আবূ হাতিম (র) বলেনঃ মুত্তালিব হযরত আয়েশা (রা)-এর সাক্ষাত পাননি। আবু যুরআ (র) বলেন, তিনি বিশ্বস্ত। আমার মনে হয় যে, তিনি হযরত আয়েশা (রা) থেকে হাদীসটি শুনেছেন। মুত্তালিব যদি হযরত আয়েশা (রা) থেকে শুনে থাকেন, তাহলে সনদটি মুত্তাসিল। নতুবা যে দূত হযরত আয়েশা (রা)-এর নিকট গিয়েছিল, তার নাম নেয়া হয়নি। আল্লাহই ভাল জানেন।
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1256 - وَعَن الْمطلب بن عبد الله بن حنْطَب أَن عبد الله بن عَامر بعث إِلَى عَائِشَة رَضِي الله عَنْهُمَا بِنَفَقَة وَكِسْوَة فَقَالَت للرسول أَي بني لَا أقبل من أحد شَيْئا فَلَمَّا خرج الرَّسُول قَالَت ردُّوهُ عَليّ فَردُّوهُ قَالَت إِنِّي ذكرت شَيْئا قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا عَائِشَة من أَعْطَاك عَطاء من غير مَسْأَلَة فاقبليه فَإِنَّمَا هُوَ رزق عرضه الله إِلَيْك

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ ورواة أَحْمد ثِقَات لَكِن قد قَالَ التِّرْمِذِيّ قَالَ مُحَمَّد يَعْنِي البُخَارِيّ لَا أعرف للمطلب بن عبد الله سَمَاعا من أحد من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا قَوْله حَدثنِي من شهد خطْبَة النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَسمعت عبد الله بن عبد الرَّحْمَن يَقُول لَا نَعْرِف للمطلب سَمَاعا من أحد من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم

قَالَ المملي رَضِي الله عَنهُ قد رُوِيَ عَن أبي هُرَيْرَة وَأما عَائِشَة فَقَالَ أَبُو حَاتِم الْمطلب لم يدْرك عَائِشَة وَقَالَ أَبُو زرْعَة ثِقَة أَرْجُو أَن يكون سمع من عَائِشَة فَإِن كَانَ الْمطلب سمع من عَائِشَة فالإسناد مُتَّصِل وَإِلَّا فالرسول إِلَيْهَا لم يسم وَالله أعلم
tahqiqতাহকীক:
হাদীস নং: ১২৫৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৭. হযরত ওয়াসিল ইবন হাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলেছেন যে, কোন মানুষের কাছে তোমার কিছু না চাওয়াই উত্তম। তিনি বলেন: সে তো হল তোমার ভিক্ষাবৃত্তি অবলম্বনের কথা। বিনা চাওয়ায় আল্লাহ তোমাকে যা দান করেন, তা ঐ রিযক, যা আল্লাহ তা'আলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(তাবারানী ও আবু ইয়ালা ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1257 - وَعَن وَاصل بن الْحطاب رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله قد قلت لي إِن خيرا لَك أَن لَا تسْأَل أحدا من النَّاس شَيْئا
قَالَ إِنَّمَا ذَاك أَن تسْأَل
وَمَا آتاك الله من غير
مَسْأَلَة فَإِنَّمَا هُوَ رزق رزقكه الله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:
হাদীস নং: ১২৫৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৮. হযরত খালিদ ইবন আলী জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যে ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে বিনা চাওয়ায় ও লোভবিহীন অবস্থায় কিছু লাভ করে, সে যেন তা গ্রহণ করে এবং ফিরিয়ে না দেয়। কেননা তা ঐ রিযক , যা আল্লাহ তা'আলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(আহমদ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেন। আবু ইয়ালা, তাবারানী, ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে ও হাকিমও হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1258 - وَعَن خَالِد بن عَليّ الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من بلغه عَن أَخِيه مَعْرُوف من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فليقبله وَلَا يردهُ فَإِنَّمَا هُوَ رزق سَاقه الله عز وَجل إِلَيْهِ

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:
হাদীস নং: ১২৫৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি বিনা চাওয়ায় কারো কাছ থেকে কিছু লাভ করে, সে যেন তা গ্রহণ করে। কেননা তা ঐ রিযক, যা আল্লাহ তা'আলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(এ বর্ণনাটি সহীহ এবং দলীলরূপে গ্রহণ করা যায়।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1259 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من آتَاهُ الله شَيْئا من هَذَا المَال من غير أَن يسْأَله فليقبله فَإِنَّمَا هُوَ رزق سَاقه الله إِلَيْهِ

وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
হাদীস নং: ১২৬০
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৬০. হযরত আবিদ ইবন আমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি বিনা চাওয়ায় ও বিনালোভে রিযক প্রাপ্ত হয়, সে যেন এরদ্বারা তার রিযকে প্রাচুর্য আনে। আর যদি সে ধনী হয়, তাহলে সে যেন তার চেয়ে অভাবী ব্যক্তিকে তা দান করে।
(আহমদ, তাবারানী ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের সনদ উত্তম ও শক্তিশালী। আবদুল্লাহ ইবন আহমদ ইবন হাম্বল (র) বলেন: আমি আমার পিতার কাছে বিনালোভে প্রাপ্তি বিষয়ক মাসআলা জানতে চাইলাম। তিনি বললেন, তোমার মনে মনে এই কথা বলা যে, অচিরেই অমুক আমার কাছে আসবে, অমুক অনতিবিলম্বে আমার কাছে এসে পৌঁছবে।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1260 - وَعَن عَابِد بن عَمْرو رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من عرض لَهُ من هَذَا الرزق شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فليتوسع بِهِ فِي رزقه فَإِن كَانَ غَنِيا فليوجهه إِلَى من هُوَ أحْوج إِلَيْهِ مِنْهُ

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَإسْنَاد أَحْمد جيد قوي
قَالَ عبد الله بن أَحْمد بن حَنْبَل رَحمَه الله سَأَلت أبي مَا الاستشراف قَالَ تَقول فِي نَفسك سيبعث إِلَيّ فلَان سيصلني فلَان
tahqiqতাহকীক:
হাদীস নং: ১২৬১
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৬১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: প্রাচুর্য থাকাকালে দানকারী প্রকৃত দাতা নয়। অভাবগ্রস্ত ব্যক্তির দান করা, বিত্তবান ব্যক্তির দান করা অপেক্ষা উত্তম।
('তাবারানী' ও 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1261 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا الْمُعْطِي من سَعَة بِأَفْضَل من الْآخِذ إِذا كَانَ مُحْتَاجا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
হাদীস নং: ১২৬২
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৬২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন: বিত্তবান ব্যক্তির দান, অভাবগ্রস্ত ব্যক্তির দান গ্রহণ হতে অধিক উত্তম নয়।
(তাবারানী 'আওসাত' ও ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1262 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا الَّذِي يُعْطي بسعة بأعظم أجرا من الَّذِي يقبل إِذا كَانَ مُحْتَاجا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي الضُّعَفَاء