আশ শামস

সূরা নং: ৯১, আয়াত নং: ৯

তাফসীর
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ

উচ্চারণ

কাদ আফলাহা মান ঝাক্কা-হা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে-ই সফলকাম হবে, যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. আত্মাকে পরিশুদ্ধ করার অর্থ এটাই যে, অন্তরে যে ভালো-ভালো কাজের আগ্রহ ও প্রেরণা জাগে মানুষ তাকে আরো উজ্জীবিত করে সে অনুযায়ী কাজ করবে আর যেসব মন্দ চাহিদা দেখা দেয় তা দমন করে চলবে। এভাবে নিরবচ্ছিন্ন সাধনা চালাতে থাকলে আত্মা পরিশুদ্ধ হয়ে যায় এবং সে আত্মা আন-নাফসুল মুতমাইন্না বা প্রশান্ত চিত্তে পরিণত হয়, যার উল্লেখ সূরা ফাজরের শেষ দিকে আছে।