(সেই সময়কে স্মরণ কর), যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দু’টি দলের মধ্যে কোন একদল তোমাদের আয়ত্তে আসবে। আর তোমাদের কামনা ছিল, নিষ্কণ্টক দলটি তোমাদের আওতাধীন হোক। ৩ আল্লাহ চাচ্ছিলেন, নিজ বিধানাবলী দ্বারা সত্যকে সত্যে পরিণত করে দেখাবেন এবং কাফেরদের মূলোচ্ছেদ করবেন।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩. এর দ্বারা আবু সুফিয়ানের কাফেলাকে বোঝানো উদ্দেশ্য। আর ‘কাঁটা’ দ্বারা বিপদ বোঝানো হয়েছে। কাফেলায় সশস্ত্র লোক ছিল মোট চল্লিশজন। কাজেই কাফেলার উপর আক্রমণ করাটা বেশি বিপজ্জনক ছিল না বিধায় অন্তরের ঝোঁক এ দিকেই বেশি থাকা স্বাভাবিক ছিল।