আল আনফাল

সূরা নং: ৮, আয়াত নং: ৬৪

তাফসীর
یٰۤاَیُّہَا النَّبِیُّ حَسۡبُکَ اللّٰہُ وَمَنِ اتَّبَعَکَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ٪

উচ্চারণ

ইয়াআইয়ুহান্নাবিইয়ুহাছবুকাল্লা-হু ওয়া মানিত তাবা‘আকা মিনাল মু’মিনীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

হে নবী! তোমার জন্য আল্লাহ এবং যে সকল মুমিন তোমার অনুসরণ করেছে তারাই যথেষ্ট। ৪৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৬. অর্থাৎ এমনিতে তো তোমার জন্য এক আল্লাহই যথেষ্ট। তারপরও বাহ্যিক উপায়-উপকরণ হিসেবে মুমিনগণ তোমার সঙ্গে আছে। তাদের সংখ্যা যত কমই হোক বাহ্যিক সহযোগী হিসেবে তারা তোমার জন্য যথেষ্ট। আয়াতটির অন্য অর্থ হল তোমার ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, কাজেই শত্রুর শক্তিমত্তা দেখে ভয় পেয়ো না। বিজ্ঞজনদের অধিকাংশ শেষোক্ত অর্থই গ্রহণ করেছেন। -অনুবাদক
সূরা আল আনফাল, আয়াত ১২২৪ | মুসলিম বাংলা