যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী। ২
তাফসীরে মুফতি তাকি উসমানী
২. অর্থাৎ যারা নেককার, তাদেরকে এ বাণীর মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয় আর যারা পাপাচারী তাদেরকে শাস্তির সতর্কবাণী শোনানো হয়, যাতে তারাও সৎপথে ফিরে আসে। [عذرا--এর আরেক অর্থ হতে পারে ‘অজুহাতস্বরূপ’, অর্থাৎ ওহী নাযিল করা হয় আল্লাহর পক্ষ হতে অজুহাতস্বরূপ, যাতে কেউ বলতে না পারে যে, আমাদের কাছে আল্লাহর পক্ষ হতে কোনো পথনির্দেশ আসেনি বলেই আমরা বিপথগামী হয়েছিলাম। -অনুবাদক]