আল মুরসালাত 

সূরা নং: ৭৭, আয়াত নং: ১২

তাফসীর
لِاَیِّ یَوۡمٍ اُجِّلَتۡ ؕ

উচ্চারণ

লিআইয়ি ইয়াওমিন উজ্জিলাত।

অর্থ

মুফতী তাকী উসমানী

(কেউ যদি জিজ্ঞেস করে) এসব মূলতবি রাখা হয়েছে কোন দিনের জন্য?

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫. কাফেরগণ প্রায়ই এ প্রশ্ন করত যে, যদি আযাব ও পুরস্কার দানের কোন ব্যাপার থাকেই, তবে তা এখনই কেন হয়ে যায় না? দেরি হচ্ছে কেন?