সুতরাং তোমরাও যদি অমান্য কর, তবে সেই দিন থেকে কিভাবে রক্ষা পাবে, যে দিনটি শিশুকে বৃদ্ধে পরিণত করবে ৮
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮. এর দ্বারা কিয়ামত দিবসের বিভীষিকার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কঠিন দুঃখণ্ডদুর্দশায় মানুষ অকালে বৃদ্ধ হয়ে যায়। কিয়ামতের পরিস্থিতি হবে অকল্পনীয়, আতঙ্কময়। তা শিশুকে বৃদ্ধ করে দেওয়ার মতোই ভয়াবহ হবে। বলা হচ্ছে, হে অবিশ্বাসীরা! দুনিয়ায় তোমরা সত্যকে প্রত্যাখ্যান করে চললে সেই কঠিন দিবসের দুর্গতি থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করবে? তখন বাঁচতে চাইলে এখনই অবিশ্বাস ত্যাগ করে সত্যের পথে চলে এসো। -অনুবাদক