আর তারা (অর্থাৎ কাফেরগণ) যেসব কথা বলে, তাতে ধৈর্য ধারণ কর এবং তাদেরকে পাশ কাটিয়ে চল উত্তমরূপে। ৭
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭. মক্কী জীবনে সর্বদা এ নির্দেশই দেওয়া হয়েছে যে, কাফেরদের সকল অত্যাচার-উৎপীড়নের সামনে ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের সাথে কোনও রকমের যুদ্ধ-বিগ্রহ করা যাবে না; বরং উত্তমরূপে তাদেরকে এড়িয়ে চলতে হবে ও সুকৌশলে তাদেরকে অগ্রাহ্য করতে হবে।