১১. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন মাজীদ তেলাওয়াত করতেন, তখন কাফেরগণ দলে-দলে তাঁর কাছে জড়ো হত এবং তাঁকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত। বলত, এই ব্যক্তি যদি জান্নাতে যায়, তবে আমরা বসে থাকব নাকি? আমরা তার আগেই সেখানে পৌঁছে যাব (রূহুল মাআনী)। এ আয়াতের ইশারা সে দিকেই।