আল মাআরিজ

সূরা নং: ৭০, আয়াত নং: ৩৪

তাফসীর
وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ؕ

উচ্চারণ

ওয়াল্লাযীনা হুম ‘আলা-সালা-তিহিম ইউহা-ফিজূ ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং যারা তাদের নামাযের ব্যাপারে পুরোপুরি যত্নবান থাকে। ১০

তাফসীরে মুফতি তাকি উসমানী

১০. ২৩নং আয়াতে নিয়মিত নামায আদায় করার কথা বলা হয়েছে আর এ আয়াতে বলা হয়েছে, তারা নামাযের ব্যাপারে পুরোপুরি যত্নবান থাকে, অর্থাৎ সমস্ত নিয়ম-কানুন ও আদব-কায়দার প্রতি লক্ষ্য রেখে নামায পড়ে। মুমিনদের এই একই গুণাবলীর কথা সূরা মুমিনূনের শুরুতেও বর্ণিত হয়েছে।