আল মাআরিজ

সূরা নং: ৭০, আয়াত নং: ২৪

তাফসীর
وَالَّذِیۡنَ فِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌ ۪ۙ

উচ্চারণ

ওয়াল্লাযীনা ফীআমওয়া-লিহিম হাক্কুম মা‘লূম।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং যাদের অর্থ-সম্পদে নির্ধারিত হক আছে

তাফসীরে মুফতি তাকি উসমানী

৭. এর দ্বারা যাকাত ও এমন সব খাত বোঝানো হয়েছে, যাতে অর্থ ব্যয় অবশ্য কর্তব্য। আয়াত দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাকাত দেওয়াটা গরীবদের প্রতি ধনীদের অনুকম্পা নয়; বরং এটা গরীবদের হক।