অথচ তাদের পরস্পরকে দৃষ্টিগোচর করে দেওয়া হবে। ৪ অপরাধী সে দিন শাস্তি থেকে বাঁচার জন্য তার পুত্রকে মুক্তিপণ হিসেবে দিতে চাবে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪. অর্থাৎ বন্ধু-বান্ধব, পিতামাতা, ভাইবোন, প্রিয়জন সকলেই একে অন্যকে চোখের সামনে দেখতে পাবে, চিনতেও পারবে। কিন্তু কিয়ামতের বিভীষিকার কারণে প্রত্যেকেই এমন ভীত-সন্ত্রস্ত ও আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে যে, অন্যকে কিছু জিজ্ঞেস করা ও তার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার অবকাশ হবে না। -অনুবাদক