আল মাআরিজ

সূরা নং: ৭০, আয়াত নং: ১

তাফসীর
سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۙ

উচ্চারণ

ছাআলা ছাইলুম বি‘আযা-বিওঁ ওয়াকি‘।

অর্থ

মুফতী তাকী উসমানী

এক যাচক যাচনা করল সেই শাস্তি,

তাফসীরে মুফতি তাকি উসমানী

১. জনৈক কাফের ইসলামকে ব্যঙ্গ-বিদ্রূপ করে বলেছিল, যদি এ কুরআন ও ইসলাম সত্য হয়, তবে তুমি আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ কর অথবা অন্য কোন কঠিন শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও, যেমন সূরা আনফালে (৮ : ৩২) বর্ণিত হয়েছে। কোন কোন বর্ণনা দ্বারা জানা যায়, এই ব্যক্তির নাম ছিল নাযর ইবনে হারিছ। এখানে তার কথাই বলা হয়েছে যে, সে শাস্তি প্রার্থনা করছে, যদিও তার আসল উদ্দেশ্য শাস্তি চাওয়া নয়, বরং শাস্তিকে বিদ্রূপ করা ও তার অস্তিত্ব অস্বীকার করা। অথচ সে শাস্তি নিশ্চিত সত্য এবং যখন তা আসবে কেউ ঠেকাতে পারবে না।