আল ক্বলম

সূরা নং: ৬৮, আয়াত নং: ৯

তাফসীর
وَدُّوۡا لَوۡ تُدۡہِنُ فَیُدۡہِنُوۡنَ

উচ্চারণ

ওয়াদ্দূলাও তুদহিনুফাইউদহিনূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা চায় তুমি নমনীয় হলে তারাও নমনীয় হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩. কাফেরদের পক্ষ থেকে কয়েক বারই প্রস্তাব দেওয়া হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দীনের দাওয়াতে কিছুটা নমনীয়তা প্রদর্শন করেন এবং কাফেরদের দেব-দেবীদেরকে অলীক সাব্যস্ত না করেন, তবে তারাও তাদের আচরণে নমনীয় হবে এবং তাকে আর কষ্ট দেবে না। আয়াতে তাদের সে প্রস্তাবের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
সূরা আল ক্বলম, আয়াত ৫২৮০ | মুসলিম বাংলা