এবং (একথা বলার সময়) তারা কোন ব্যতিক্রম রাখছিল না। ৮
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮. يستثنون ক্রিয়াপদটি (استثناء = ব্যতিক্রম রাখা) হতে উৎপন্ন। তাদের সম্পর্কে যে বলা হয়েছে তারা কোন ‘ব্যতিক্রম রাখছিল না’-এর দু’টি ব্যাখ্যা হতে পারে। (ক) তাদের অভিপ্রায় ছিল সবটা ফসলই নিজেরা নিয়ে যাবে, কিছুই ব্যতিক্রম ও বাদ রাখবে না অর্থাৎ গরীবদেরকে কিছুই দেবে না। (খ) অনেক সময় এ শব্দটি দ্বারা ‘ইনশাআল্লাহ বলা’-ও বোঝানো হয়। এ হিসেবে অর্থ হবে, যখন তারা বলছিল, আমরা ভোর হওয়া মাত্র ফসল কাটব, তখন তারা ‘ইনশাআল্লাহ’ বলেনি।