আল মুল্‌ক

সূরা নং: ৬৭, আয়াত নং: ২৫

তাফসীর
وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ

উচ্চারণ

ওয়া ইয়াকূলূনা মাতা-হা-যাল ওয়া‘দুইন কুনতুম সা-দিকীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা বলে, তোমরা সত্যবাদী হলে বল, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে?

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬. কাফেরগণ বারবার আখেরাত নিয়ে ঠাট্টা করত এবং বলত, আখেরাতের আযাব সত্য হলে তা আসতে দেরি হচ্ছে কেন? এখনই কেন আসছে না? তারই জবাবে একথা বলা হয়েছে।