আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৩৩

তাফসীর
وَرَبُّکَ الۡغَنِیُّ ذُو الرَّحۡمَۃِ ؕ  اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَسۡتَخۡلِفۡ مِنۡۢ بَعۡدِکُمۡ مَّا یَشَآءُ کَمَاۤ اَنۡشَاَکُمۡ مِّنۡ ذُرِّیَّۃِ قَوۡمٍ اٰخَرِیۡنَ ؕ

উচ্চারণ

ওয়া রাব্বুকাল গানিইয়ুযুররাহমাতি ইয়ঁইয়াশা’ ইউযহিবকুম ওয়া ইয়াছতাখলিফ মিম বা‘দিকুম মা-ইয়াশাউ কামাআনশাআকুম মিন যুররিইইয়াতি কাওমিন আ-খারীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তোমার প্রতিপালক বেনিয়ায, দয়াশীলও বটে। ৭২ তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে (পৃথিবী থেকে) অপসারণ করতে এবং তোমাদের পরে তোমাদের স্থানে যাকে চান আনয়ন করতে পারেন যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হতে সৃষ্টি করেছেন। ৭৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

৭২. অর্থাৎ তিনি যে নবী-রাসূল প্রেরণের ধারা চালু করেছিলেন, সেটা এ কারণে নয় যে, তিনি তোমাদের ইবাদতের মুখাপেক্ষী। তিনি তো মাখলুকের ইবাদত-বন্দেগী থেকে বেনিয়ায। আসলে তিনি যেহেতু বেনিয়ায হওয়ার সাথে সাথে দয়াময়ও, তাই তিনি মানুষকে সঠিক কর্মপন্থার দিশা দেওয়ার জন্য নবী-রাসূল পাঠিয়েছেন, যার অনুসরণ দ্বারা তারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারে।