আর রহমান

সূরা নং: ৫৫, আয়াত নং: ৩১

তাফসীর
سَنَفۡرُغُ لَکُمۡ اَیُّہَ الثَّقَلٰنِ ۚ

উচ্চারণ

ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ওহে দুই ওজনদার সৃষ্টি! আমি শীঘ্রই তোমাদের (হিসাব নেওয়ার) জন্য মুক্ত হয়ে যাব।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৮. এখানে ‘মুক্ত হওয়া’ কথাটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। বোঝানো হচ্ছে, এখন তো আল্লাহ তাআলা জগতের অন্যান্য কাজ আঞ্জাম দিচ্ছেন। এখন তিনি হিসাব গ্রহণের দিকে মনোযোগ দেননি। তবে সেই সময় আসন্ন, যখন তিনি হিসাব গ্রহণের দিকে মনোযোগী হবেন। প্রকাশ থাকে যে, ৪৪ নং আয়াত পর্যন্ত জাহান্নামীদের আযাব সম্পর্কে আলোচনা। অথচ তার সাথেও প্রতিটি স্থানে বলা হয়েছে, ‘সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমত অস্বীকার করবে?’ প্রশ্ন হয় এক্ষেত্রে নি‘আমত কী? উত্তর এই যে, আল্লাহ তাআলা যে সেই বিভীষিকাময় শাস্তি সম্পর্কে আগেই সতর্ক করে দিয়েছেন, এটাই তার এক বিরাট নি‘আমত। তোমরা এ নি‘আমত অস্বীকার করো না। তাছাড়া এই যে শাস্তির কথা বলা হচ্ছে, এটা আল্লাহ তাআলার নি‘আমতকে অস্বীকার করার পরিণাম। এ পরিণাম জানা সত্ত্বেও কি তোমরা তার নি‘আমতসমূহ অস্বীকার করে যাবে?