যা চলছিল আমার তত্ত্বাবধানে, যার অকৃতজ্ঞতা করা হয়েছিল তার (অর্থাৎ সেই রাসূলের) পক্ষে বদলা গ্রহণের জন্য। ৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৬. অর্থাৎ হযরত নূহ (আ.) ছিলেন তাঁর কওমের জন্য আল্লাহ তাআলার এক মহা নিয়ামত। কিন্তু তারা এ নি‘আমতের কদর করেনি। তাকে প্রত্যাখ্যান করে, তাঁর দাওয়াতকে অগ্রাহ্য করে তারা চরম অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছিল, তারই বদলা নেওয়ার জন্য তাদেরকে মহাপ্লাবনে নিমজ্জিত করা হয়েছিল। -অনুবাদক