আল ক্বামার

সূরা নং: ৫৪, আয়াত নং: ১২

তাফসীর
وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُیُوۡنًا فَالۡتَقَی الۡمَآءُ عَلٰۤی اَمۡرٍ قَدۡ قُدِرَ ۚ

উচ্চারণ

ওয়া ফাজ্জারনাল আরদা ‘উইঊনান ফালতাকাল মাউ ‘আলাআমরিন কাদ কুদির।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং ভূমিকে ফাটিয়ে প্রস্রবণে পরিণত করলাম আর এভাবে (উভয় প্রকারের) সমুদয় পানি মিলে গেল এক স্থিরীকৃত কাজের জন্য।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫. অর্থাৎ আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি নামল এবং ভূমি ফেটেও পানি উৎসারিত হল। এভাবে উভয় রকমের পানি মিলে মহা প্লাবনের সৃষ্টি হল, যা দ্বারা সে সম্প্রদায়কে ধ্বংস করার সিদ্ধান্ত স্থিরীকৃত ছিল। তাদের বিস্তারিত বৃত্তান্তের জন্য দেখুন সূরা হুদ (১১ : ৪০) ও সূরা মুমিনূন (২৩ : ২৭)।
সূরা আল ক্বামার, আয়াত ৪৮৫৮ | মুসলিম বাংলা