২৭. ‘প্রথম ‘আদ’ বলা হয় হযরত হূদ ‘আলায়হিস সালামের কওমকে। এ জাতি (খৃ.পূ. আনুমানিক ২০০-খৃ. পূ. ১৭০০) দক্ষিণ আরবের ইয়ামান ও হাযরামাওত অঞ্চলে বাস করত। তাদেরকে ‘আদ ইরাম’ও বলা হয়। তারা অত্যন্ত শক্তিশালী জাতি ছিল। নাগরিক সভ্যতায় প্রভূত উন্নতি লাভ করেছিল। কিন্তু ছিল ঘোর অবাধ্য ও দুরাচার। হযরত হূদ (‘আ.)-এর সব রকম দাওয়াতী মেহনতকে তারা চরমভাবে প্রত্যাখ্যান করে। পরিশেষে আল্লাহ তাআলা টানা সাত রাত, আট দিনের ঝড়-ঝঞ্ঝা দ্বারা তাদেরকে ধ্বংস করে দেন। মুষ্টিমেয় যারা ঈমান এনেছিল তারা আযাবের আগে সে অঞ্চল ত্যাগ করে হিজায এলাকায় চলে যায়। তাদের বংশধরদেরকে বলা হয় দ্বিতীয় ‘আদ। -অনুবাদক