আন-নাজ্‌ম

সূরা নং: ৫৩, আয়াত নং: ৪৮

তাফসীর
وَاَنَّہٗ ہُوَ اَغۡنٰی وَاَقۡنٰی ۙ

উচ্চারণ

ওয়া আন্নাহূহুওয়া আগনা-ওয়া আকনা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং এই যে, তিনিই ধনবান বানান এবং সম্পদ সংরক্ষিত করান। ২৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. اقنى--এর আরেক অর্থ করা হয়ে থাকে ‘গরীব বানান’। হযরত ইবন আব্বাস (রা.) আয়াতটির অর্থ করেছেন, ‘তিনিই ধনবান বানান ও সন্তুষ্ট করেন’। -অনুবাদক