আন-নাজ্‌ম

সূরা নং: ৫৩, আয়াত নং: ৪০

তাফসীর
وَاَنَّ سَعۡیَہٗ سَوۡفَ یُرٰی ۪

উচ্চারণ

ওয়া আন্না ছা‘ইয়াহূছাওফা ইউরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং এই যে, তার চেষ্টা অচিরেই দেখা যাবে। ২৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৩. অর্থাৎ কিয়ামতের দিন তার আমল তার সামনে পেশ করা হবে, আমলনামা খুলে দেওয়া হবে, তার সামনেই তা দাড়িপাল্লায় ওজন করা হবে। এর দ্বারা মুমিনকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে, আল্লাহ তাআলা তার সৎকর্ম দেখিয়ে দিয়ে তাকে খুশী করবেন আর কাফেরকেও তা দেখানো হবে। ফলে তার দুঃখণ্ডদুশ্চিন্তা আরও বেড়ে যাবে। -অনুবাদক