আন-নাজ্‌ম

সূরা নং: ৫৩, আয়াত নং: ১৮

তাফসীর
لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّہِ الۡکُبۡرٰی

উচ্চারণ

লাকাদ রাআ-মিন আ-য়া-তি রাব্বিহিল কুবরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

বাস্তবিকপক্ষে, সে তার প্রতিপালকের বড়-বড় নিদর্শনের মধ্য হতে বহু কিছু দেখেছে। ১০

তাফসীরে মুফতি তাকি উসমানী

১০. অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঊর্ধ্বজগতে আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের বড় বড় নিদর্শন নিজ চোখে দেখেছেন। যেমন সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, জান্নাত, জাহান্নাম, হযরত জিবরীল (আ.)-কে ছয়শ’ ডানাসহ তার প্রকৃত রূপে, দিগন্তজোড়া সবুজ রফরফ প্রভৃতি। -অনুবাদক