আন-নাজ্‌ম

সূরা নং: ৫৩, আয়াত নং: ১৭

তাফসীর
مَا زَاغَ الۡبَصَرُ وَمَا طَغٰی

উচ্চারণ

মা-যা-গাল বাসারু ওয়ামা-তাগা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

(রাসূলের) চোখ বিভ্রান্ত হয়নি এবং সীমালংঘনও করেনি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৯. অর্থাৎ দেখার ব্যাপারে চোখ ধোঁকায় পড়েনি এবং আল্লাহ তাআলা তার জন্য যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন, তা লংঘনও করেনি যে, তার সামনে কি আছে তা দেখতে যাবে।