আছে আরও একটি বিজয়। যাতে তোমরা এখনও পর্যন্ত সক্ষম হওনি, আল্লাহ তা নিজ আয়ত্তাধীন রেখে দিয়েছেন। ১৯ আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৯. এর দ্বারা মক্কা বিজয় এবং তার পরবর্তী হুনায়ন ও অন্যান্য স্থানের বিজয়সমূহ বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা জ্ঞাত রয়েছেন যে, মুসলিমগণ যদিও এখন মক্কা মুকাররমা জয় করার মত অবস্থায় নেই, কিন্তু সেদিন দূরে নয়, যখন কুরাইশ কাফেরগণ নিজেরাই হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে মুসলিমদের জন্য মক্কা বিজয়ের পথ খুলে দেবে। তারপর হুনায়ন প্রভৃতিও জয় হয়ে যাবে।