আল জাছিয়াহ

সূরা নং: ৪৫, আয়াত নং: ৩৫

তাফসীর
ذٰلِکُمۡ بِاَنَّکُمُ اتَّخَذۡتُمۡ اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا وَّغَرَّتۡکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ لَا یُخۡرَجُوۡنَ مِنۡہَا وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ

উচ্চারণ

যা-লিকুম বিআন্নাকুমুত্তাখাযতুম আ-য়া-তিল্লা-হি হুঝুওয়াওঁ ওয়াগাররাতকুমুল হা-য়াতুদ্দুনইয়া- ফালইয়াওমা লা-ইউখরাজূনা মিনহা-ওয়ালা-হুম ইউছতা‘তাবূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তা এ কারণে যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা-বিদ্রূপের বস্তু বানিয়েছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। সুতরাং আজ এরূপ লোকদেরকে তা থেকে বের করা হবে না এবং তাদেরকে ক্ষমা প্রার্থনা করতেও বলা হবে না। ১৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৩. মৃত্যু পর্যন্ত সারা জীবন মানুষের তাওবার দুয়ার খোলা থাকে ও ক্ষমা প্রার্থনার সুযোগ থাকে। কিন্তু মৃত্যুর পর এ দুয়ার বন্ধ হয়ে যায়। তখন ক্ষমা প্রার্থনার কোন ফায়দা থাকে না। তাই আখেরাতে কাউকে বলা হবে না যে, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে সে পরিস্থিতি থেকে রক্ষা করুন।
সূরা আল জাছিয়াহ, আয়াত ৪৫০৮ | মুসলিম বাংলা