আল জাছিয়াহ

সূরা নং: ৪৫, আয়াত নং: ৩৩

তাফসীর
وَبَدَا لَہُمۡ سَیِّاٰتُ مَا عَمِلُوۡا وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ

উচ্চারণ

ওয়া বাদা- লাহুম ছাইয়িআ-তু মা-‘আমিলূ ওয়া হা-কাবিহিমমা-কা-নূ বিহী ইয়াছতাহঝিঊন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং তারা যা কিছু করেছিল (তখন) তার মন্দত্ব তাদের সামনে প্রকাশ হয়ে যাবে। আর তারা যে বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত, তা তাদেরকে বেষ্টন করে ফেলবে। ১২

তাফসীরে মুফতি তাকি উসমানী

১২. অর্থাৎ কাফেরগণ জাহান্নামের যে আযাব নিয়ে হাসি-তামাশা করত, সেই আযাবই তাদেরকে বেষ্টন করে ফেলবে।