আর তাদেরকে দিয়েছিলাম দীনের সুস্পষ্ট বিধানাবলী। অতঃপর তারা মতবিরোধে লিপ্ত হয়েছিল তাদের কাছে জ্ঞান আসার পরই, কেবল তাদের পারস্পরিক বিদ্বেষবশত। ৬ তারা যেসব বিষয়ে মতবিরোধ করে, তোমার প্রতিপালক নিশ্চয়ই কিয়ামতের দিন তার মধ্যে ফায়সালা করে দিবেন।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৬. অর্থাৎ বনী ইসরাঈলকে তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তারা একে অন্যের প্রতি হিংসা-বিদ্বেষে লিপ্ত হয়ে পড়ে এবং তার ফলে তাদের আপসের মধ্যে অনৈক্য ও বিভক্তি সৃষ্টি হয়ে যায়।