আশ্‌-শূরা

সূরা নং: ৪২, আয়াত নং: ৪৭

তাফসীর
اِسۡتَجِیۡبُوۡا لِرَبِّکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا مَرَدَّ لَہٗ مِنَ اللّٰہِ ؕ مَا لَکُمۡ مِّنۡ مَّلۡجَاٍ یَّوۡمَئِذٍ وَّمَا لَکُمۡ مِّنۡ نَّکِیۡرٍ

উচ্চারণ

ইছতাজীবূলিরাব্বিকুম মিন কাবলি আইঁ ইয়া’তিয়া ইয়াওমুল্লা-মারাদ্দা লাহূমিনাল্লা-হি মালাকুম মিম মালজায়িইঁ ইয়াওমায়িযিওঁ ওয়ামা-লাকুম মিন নাকীর।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে মানুষ!) তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও সেই দিন আসার আগেই, যা আল্লাহর পক্ষ থেকে রদ করা যাবে না। ১২ সে দিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোন আপত্তিরও সুযোগ থাকবে না। ১৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

১২. অর্থাৎ একবার যখন আল্লাহ তাআলা সেদিনটি সংঘটিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তারপর আর তাঁর পক্ষ হতে তা রদ করা হবে না, তা হয়ে যাবে তার অটল ফয়সালা। অথবা مِنَ اللّٰهِ এর সম্পর্ক يَأْتِىْ এর সাথে’, অর্থ হবে ‘আল্লাহর পক্ষ হতে সেই দিন আসার আগেই, যা রদ করা হবে না (-অনুবাদক, আল-কাশশাফ অবলম্বনে)।