এসব হয়েছে এ কারণে যে, পৃথিবীতে তোমরা অন্যায় বিষয় নিয়ে উল্লাস করতে এবং এ কারণে যে, তোমরা অহমিকা দেখাতে। ২৪
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৪. সরাসরিভাবে যদিও এ সতর্কবাণী কাফেরদের সম্পর্কে উচ্চারিত, কিন্তু এ দোষ যেসব মুমিনদের মধ্যেও আছে, যারা শরীআতবিরোধী মত ও পথ নিয়ে উল্লাস করে, হারাম রোজগার ও নিষিদ্ধ পানাহার নিয়ে ফুর্তি করে এবং অহমিকাপূর্ণ আচার-আচরণ করে, তারাও এর আওতায় পড়ে যায়। সুতরাং সাবধান হওয়া দরকার সকলেরই। -অনুবাদক